আমার ভাই এক জন সাংবাদিক চাচা একজন সেনা অফিসার্স কিসের লকডাইন।এই বলে হিন্দু জমি দখল।
আলোকিত বার্তা:বরিশাল জেলার উজিরপুর উপজেলার ডাবেরকুল গ্রামের জমি জমা নিয়ে বিরোধ থাকায় ৩০ শে মার্চ সোমবার দুপুর ১টার সময় দুই গ্রুফের মধ্য সংঘর্ষ হয়।এতে দুই গ্রুফের লোকই হামলার শিকার হয়।এসময় আহত হয়েছেন প্রায় ১৫ জন।এদিকে জানাযায়,আহতরা কেহ উজিরপুর উপজেলা হাসপাতালে ভর্তি অন্যরা বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি রয়েছেন।অন্যদিকে জানাযায়,করোনা ভাইরাস এর কারনে সরকার যখন লকডাইন দিয়েছেন পুরো দেশ।তখনি হিন্দু পরিবারের জমি জবর দখল করে গোডাউন নির্মান কাজ চালিয়ে ছিলো ভুমি দস্যু জুয়েল বাহিনী।বাধা দিতে আসলে তাদের হামলা করে নারী-পুরুষ সকলের উপর।প্রথম পক্ষ আভিযোগ করে মৃলাল বলেন,আমাদের জমি জবর দখল করে সরকার যখন লকডাইন দিয়েছেন পুরো দেশ।তখনি এই সুযোগ কাজে লাগিয়ে আমাদের হিন্দু পরিবারের জমি জবর দখল করে গোডাউন নির্মান কাজ চালিয়ে ছিলো তখন বাধা দিলে আমাদের পরিবারের উপর হামলা চালায় জুয়েলের নেতৃত্বে পনির,আনোয়ার খা,দেলোয়ার খা,ইয়ার খা,দিলু,টুকু সহ প্রায় ৩০ জন মিলে হামলা করে।এসময় আহত হন এগারো জন।আরোতি রানী,পলাশী রানী,কবিতা,মমতা,লিপি,অনিল,মিল্টন,সুনিল,জয়দেব,পরিমল,আশিস।
এরা সকলে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি রয়েছেন।আমরা মামলা করব।আমরা হামলা কারিরদের কে আইনের আওতায় এনে সঠিক বিচার চাই।দ্বিতীয় পক্ষের,জুয়েলের কাছে যান্তে চাইলে তিনি বলেন,আমাদের ও আহত হয়েছেন তারা উজিরপুর উপজেলা হাসপাতালে ভর্তি রয়েছে পনির,আনোয়ার।আমি এর চেয়ে কিছু বলতে চাই না।বাকি গুলো থানা থেকে জেনেনিন।আমার ভাই এক জন সাংবাদিক চাচা একজন সেনা অফিসার্স।আমার জমিতে আমি গোডাউন নির্মান করব এতে আবার কিসের লকডাইন মানতে হবে।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ জিয়াউল আহসান বলেন খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে ,অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।