বরিশাল নগরের চাঁদমারী এলাকায় মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে এক এএসআই সহ দুই পুলিশ সদস্য হামলার শিকার হয়েছেন। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

বরিশাল নগরের চাঁদমারী এলাকায় মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে এক এএসআই সহ দুই পুলিশ সদস্য হামলার শিকার হয়েছেন।


আলোকিত বার্তা:বরিশাল নগরের চাঁদমারী এলাকায় মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই)সহ দুই পুলিশ সদস্য হামলার শিকার হয়েছেন।
এ ঘটনায় ২০১ পিস ইয়াবাসহ দুই মাদককারবারিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা, হামলা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
আটকরা হলেন- ঝালকাঠির রাজাপুর উপজেলার দুর্গাপূর এলাকার মো. মিজানুর রহমান হাওলাদের ছেলে মো. আব্দুল্লাহ আল মামুন ওরফে লিটন (২৪) ও বরিশাল নগরের চাঁদমারী মাদ্রাসা রোড এলাকার বাসিন্দা মৃত নজরুল ইসলাম হাওলাদেরর ছেলে মো. মাসুম বিল্লাহ (৪২)।

রোববার (২৯ মার্চ) দিনগত রাতে বরিশাল মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।এর আগে ডিবির এসআই মো. দেলোয়ার হোসেন ফোর্সসহ নগরের চাঁদমারী মাদ্রাসা রোডস্থ পুলিশ অফিসার্স মেসের পূর্ব পাশের একটি বহুতল ভবনের দ্বিতীয় তলায় অভিযান চালায়। এ সময় ২০১ পিস ইয়াবাসহ লিটন ও বিল্লাহকে আটক করা হয়।তবে এ সময় আটকরা কর্তব্যকর্মে বাধা দিয়ে ডিবি পুলিশের সদস্যদের ওপর হামলা চালায় ও মারধর করে। এ সময় ডিবির এএসআই মোয়াজ্জেম ও কনস্টেবল মনিরুজ্জামান আহত হন।আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ডিবি পুলিশের সহকারী কমিশনার নরেশ চন্দ্র কর্মকার।

Top