তাহিরপুরে মাটি বোঝাই হ্যান্ডট্রলি উল্টে মাদ্রাসা ছাত্র নিহত
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের তাহিরপুরে মাটি বোঝাই হ্যান্ডট্রলি উল্টে গিয়েরবিন মিয়া (১০) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছেন।সোমবার সকাল ১০টার দিকে উপজেলার শ্রীপুর উওর ইউনিয়নের সীমান্তবর্তী কলাগাঁও এলাকায় এঘটনাটি ঘটেছে।নিহত রবিন উপজেলার কলাগাঁও গ্রামের বাবুল মিয়ার ছেলে ও স্থানীয় নুরে মদিনা মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিলেন।নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান,উপজেলার কলাগাঁও গ্রামের বাবুল মিয়ার ছেলে আলআমিন নিজেদের হ্যান্ডট্রলি দিয়ে তিন সহোদরকে সাথে নিয়ে নিজেদেরই বসতবাড়ির মাটি ভরাটেরকাজে নামেন সোমবার সকালে।
বেলা ১০টার দিকে মাটিবোঝাই হ্যান্ডট্রলি চালিয়ে বাড়ি ফেরার পথে বাড়ির সামনের সড়কে আসারপরপরই হ্যান্ডট্রলি উল্টে গেলে ট্রলিতে থাকা সহোদর ছোট ভাই মাদ্রাসাছাত্র রবিন ট্রলি নিচেচাঁপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন।তাহিরপুর থানার ওসি মো.আতিকুর রহমান ট্রলিতে থাকা মাদ্রাসাছাত্র রবিন অনিচ্ছাকৃত দূর্ঘনারশিকার হয়ে নিহত হয়েছেন,পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের ইচ্ছা প্রকাশকরেছেন নিহতের পিতা মাতা।