করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রামণ রোধে সরকারি নির্দেশনা মেনে নিজ ঘরে অবস্থান করছেন দেশের মানুষ। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রামণ রোধে সরকারি নির্দেশনা মেনে নিজ ঘরে অবস্থান করছেন দেশের মানুষ।


আলোকিত বার্তা:করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রামণ রোধে সরকারি নির্দেশনা মেনে নিজ ঘরে অবস্থান করছেন দেশের মানুষ।পাশাপাশি বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহন চলাচল। এতে কর্মহীন হয়ে পড়েছেন দিনমজুর, শ্রমিক, রিকশাচালকসহ দুস্থ ও অসহায় পরিবারের সদস্যরা। এর ফলে খাদ্য সংকটও দেখা দিয়েছে তাদের।
এ অবস্থায় সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন ও ব্যক্তি পর্যায়ে দুস্থ ও অসহায় পরিবারের সদস্যদের খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।

কর্মহীন এসব মানুষের মধ্যে নিজ বেতনের টাকায় কেনা খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন বরিশালের আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন। এ ধারাবাহিকতায় গত দু’দিনে প্রায় ৮০ জন অসহায় পরিবারের বাড়িতে নিজে গিয়ে এসব খাদ্যসামগ্রীর প্যাকেট পৌঁছে দিয়েছেন তিনি। খাদ্যসামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিল ১০ কেজি চাল, দুই কেজি ডাল, দুই কেজি পেঁয়াজ ও পাঁচ কেজি আলু।

ওসি আফজালের সহকর্মীরা জানান, সারাদিন আগৈলঝাড়া উপজেলার আইন-শৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন মামলার কার্যক্রম নিয়ে ব্যস্ত থাকেন ওসি আফজাল। তাই রাতে তিনি উপজেলাটির বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে কর্মহীন দরিদ্র মানুষের হাতে এসব খাদ্যসামগ্রীর প্যাকেট তুলে দেন।কর্মহীনদের বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন ওসি আফজাল হোসেন।
আর ওসির কাছ থেকে এ সহায়তা পেয়ে বেশ খুশি আগৈলঝাড়ার দুস্থ ও অসহায় পরিবারগুলো।সোমবার (৩০ মার্চ) ওসি আফজাল বলেন,করোনা ভাইরাস সংক্রামণ রোধে সরকারি নির্দেশনা মেনে নিজ ঘরে অবস্থান করছেন দুস্থ ও অসহায় মানুষ। তাই সম্পূর্ণ ব্যক্তিগতভাবে এসব অসহায় মানুষগুলোর পাশে থাকার চেষ্টা করছি। নিজের সামর্থ্য অনুযায়ী তাদের সাহায্য করার চেষ্টা অব্যাহত থাকবে।এর আগে ওসি আফজাল সামাজিক দুরত্ব বজায় রাখা ও সরকারি নির্দেশনা মেনে নিজ ঘরে উপজেলাবাসীর অবস্থান নিশ্চিতের জন্য ব্যাপক প্রচারণা চালান। তার উদ্যোগেই প্রথম উপজেলাটিতে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও ওষুধের দোকানের সামনে সামাজিক দূরত্ব নিশ্চিতের লক্ষ্যে ক্রেতাদের জন্য গোল চিহ্ন একে দেওয়া হয়।

Top