‘সাবাশি’অভিযান ময়মনসিংহে ডিবি পুলিশের - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

‘সাবাশি’অভিযান ময়মনসিংহে ডিবি পুলিশের


খায়রুল আলম রফিক:করোনা ভাইরাসের ত্রাসে কাঁপছে গোটা বিশ্ব।ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকায় সংক্রমণ রুখতে চলছে একরকম লকডাউন।কিন্তু তার পরেও নগরের কাশরের বৌ বাজার এলাকায় একটি খেলার মাঠে প্রায় শতাধিক কিশোর, তরুণ খেলোয়াড় পাশাপাশি দর্শক ভিড় করে।স্থানীয় এক ব্যক্তির মোবাইল ফোনে ঘটনাটি জানেন, ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থা ডিবির ওসি শাহ্ কামাল আকন্দ।

ওসির নির্দেশনা পেয়ে ঘটনাস্থলে যান ডিবির সেকেন্ড অফিসার এসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে এসআই শরিফুল, এএসআই বাবুল তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে তাদের খেলতে বারণ করে। খেলা বন্ধ করে দিয়ে খেলোয়াড়দের অভিভাবকদের খুঁজে আনেন । এসময় পুলিশ কর্মকর্তাগণ খেলোয়াড়দের একটি করে চকলেট দিয়ে এসব কর্মকান্ড থেকে বিরত থেকে করোনা ভাইরাস সংক্রমন থেকে বিরত হওয়ার আহবান জানান । তারা খেলোয়াড়দের তাদের অভিভাবকদের কাছে বুঝিয়ে দেন । সামাজিক দূরত্ব না রাখার বিধি ভেঙে এরকম ঘটনা না ঘটনোর জন্য বলেন এসআই আনোয়ার হোসেন ।ব্যতিক্রম এঘটনায় ডিবি পুলিশকে ‘সাবাশি’ দিয়েছেন প্রত্যক্ষদর্শী ও স্যোসাল মিডিয়ার নেটিজেনরা। তাঁদের অধিকাংশেরই বক্তব্য, সাধারণ মানুষের একাংশ এখনও বুঝতে পারছেন না, খেলার উদ্দেশ্যে জড়ো হওয়া মানুষের উপস্থিতির এই ধরনের ঘটনা কী ভয়ঙ্কর বিপদ ডেকে আনতে পারে। অভিভাবকরা সচেতন না হলে খেসারত দিতে হবে সবাইকে । ডিবি পুলিশের ভূমিকা খেলার আয়োজন বন্ধ হওয়ায় খুশি সকলেই ।

Top