বরিশালে যৌতুকের দাবি মেটাতে না পারায় স্ত্রীর মাথা ন্যাড়া করে নির্যাতন চালানোর অভিযোগ পাওয়া গেছে স্বামীর বিরুদ্ধে। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

বরিশালে যৌতুকের দাবি মেটাতে না পারায় স্ত্রীর মাথা ন্যাড়া করে নির্যাতন চালানোর অভিযোগ পাওয়া গেছে স্বামীর বিরুদ্ধে।


আলোকিত বার্তা:বরিশালে যৌতুকের দাবি মেটাতে না পারায় স্ত্রীর মাথা ন্যাড়া করে নির্যাতন চালানোর অভিযোগ পাওয়া গেছে স্বামীর বিরুদ্ধে।এ ঘটনায় শনিবার (২৮ মার্চ) দিবাগত রাতে নগরের ২৩ নম্বর ওয়ার্ডের সরদার পাড়া এলাকার বাসা থেকে মাদকাসক্ত স্বামী শাওন সরদারকে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।পুলিশের উপ-পরিদর্শক সমীরন মন্ডল জানান, এ ঘটনায় স্ত্রী হ্যাপি বেগম বাদী হয়ে যৌতুক ও নারী নির্যাতনের অভিযোগে স্বামী শাওন সরদারের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, হ্যাপিকে মাসের পর মাস যৌতুকের দাবিতে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করে আসছিলেন শাওন। নির্যাতন থেকে রক্ষা পাওয়ার জন্য কয়েকদফায় স্বামীকে কয়েক লাখ টাকাও এনে দেন হ্যাপি।সম্প্রতি ব্যবসার কথা বলে নতুন করে দশ লাখ টাকা দাবি করেন শাওন। এই টাকা দিতে না পারায় হ্যাপিকে মারধর করে একপর্যায়ে গত শুক্রবার তার মাথার চুল ন্যাড়া করে দেয়া হয়। এরপর বাসা থেকেও তাকে তাড়িয়ে দেয়া হয়।এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে শনিবার মামলা দায়ের করেন হ্যাপি। এর ভিত্তিতে অভিযান চালিয়ে শাওনকে গ্রেফতার করে পুলিশ।

Top