তালতলীতে করোনায় কর্মহীনদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

তালতলীতে করোনায় কর্মহীনদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ


মল্লিক মো.জামাল, বরগুনা প্রতিনিধিঃকরোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে গোল বৃত্তের মাধ্যমে নিরাপদ দূরত্ব বজায় রেখে খাদ্যসামগ্রী বিতরন করা হয়েছে। কড়াইবাড়িয়া ও শারিকখালী ইউনিয়ন পরিষদের মোট ৭০ জনের মধ্যে শনিবার বিকেলে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম মিয়া ও তালতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রেজবিউল কবির জোমাদ্দার উপস্থিত থেকে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন।

প্রকল্প বাস্তবায়ন দপ্তর সূত্রে জানা যায়, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রনালয় হতে বাজারের দোকান বন্ধ রাখার কারণে কর্মহীন হয়ে পড়া ক্ষুদ্র ব্যবসায়ী, শারীরীক প্রতিবন্ধী, দিনমজুর মাঝে এ খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।এ সময় তাদের প্রত্যেককে ১০ কেজি চাউল, ৫ কেজি আলু, ২ কেজি ডাল দেওয়া হয়।এ সময় তিনি করোনা সম্পর্কিত বিষয়ে সচেতনামূলক বক্তব্য দেন ও পর্যায়ক্রমে সব ইউনিয়নে এ সহায়তা প্রদান করা হবে বলে জানান।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনিকা নাজনীন,যুবলীগ নেতা হাবিবুর রহমান কামাল মোল্লা,ইউপি চেয়ারম্যান বাদশা তালুকদার প্রমুখ।

Top