শেবাচিম হাসপাতালে চিকিৎসার সঙ্গে জড়িতদের এক হাজার ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) সরবরাহ করা হয়েছে। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

শেবাচিম হাসপাতালে চিকিৎসার সঙ্গে জড়িতদের এক হাজার ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) সরবরাহ করা হয়েছে।


আলোকিত বার্তা:করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসার সঙ্গে জড়িতদের এক হাজার ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) সরবরাহ করা হয়েছে।রোববার (২৯ মার্চ) সকালে হাসপাতালের চিকিৎসকদের হাতে এ পিপিই তুলে দেয় কর্তৃপক্ষ। পিপিই পেয়ে সন্তোষ প্রকাশ করলেও আরও পিপিই দরকার বলে জানিয়েছেন চিকিৎসকরা।

হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, এ মুহূর্তে এক হাজার পিপি বরাদ্দ হয়েছে।এরমধ্যে করোনা ওয়ার্ডের জন্য চারশ, অন্য ইউনিটের চিকিৎসকদের জন্য দুইশ, অন্য ইউনিটের সেবিকাদের জন্য দুইশ, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মীদের জন্য দুইশ বরাদ্দ হয়েছে।তবে এর থেকে আরও কয়েকগুণ বেশি পিপিই’র চাহিদা রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। যার সঙ্গে একমত পোষণ করেছেন চিকিৎসকরাও। তারা এরইমধ্যে নিজস্ব তহবিলে তিনশ পিপিই সংগ্রহের কথা জানিয়েছেন।দক্ষিণাঞ্চলের সর্বোবৃহৎ এ হাসপাতালটিতে প্রায় ১৫শ’র মতো কর্মকর্তা-কর্মচারী, বিশেষজ্ঞ চিকিৎসক, ইন্টার্ন চিকিৎসক, সেবক-সেবিকা রয়েছে।

Top