শেবাচিম হাসপাতালের করোনা ইউনিটে নেয়ার সাথে সাথে এক রোগীর মৃত্যু হয়েছে। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

শেবাচিম হাসপাতালের করোনা ইউনিটে নেয়ার সাথে সাথে এক রোগীর মৃত্যু হয়েছে।


আলোকিত বার্তা:বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ইউনিটে নেয়ার সাথে সাথে এক রোগীর মৃত্যু হয়েছে।শনিবার (২৮ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে ওই রোগীর মৃত্যু হয়। মৃত নিরু বেগম (৪৫) বরিশাল কাউনিয়া পুড়ানপাড়া এলাকার মো. দুলালের স্ত্রী।হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন জানান, মৃত্যুর কিছু সময় আগে ওই রোগীকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসেন তার স্বজনরা।

সেখানে রোগীর স্বজনদের কাছ থেকে উপসর্গ শুনে কর্তব্যরত চিকিৎসক তাকে করোনা ইউনিটে প্রেরণ করেন। যেখানে পৌঁছানোর সাথে সাথে কর্তব্যরত চিকিৎসক ওই রোগীকে মৃত ঘোষনা করেন। পরিচালক মৃতের স্বজনদের বরাত দিয়ে জানান, এই রোগী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৩দিন আগে বরিশাল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে চিকিৎসায় সুস্থ হয়ে বাড়িও ফিরে যান। এরপর বাড়িতে বসে তিনি গলাব্যাথা ও শ্বাসকস্টে আক্রান্ত হন। অবস্থার অবনতি হলে তাকে শনিবার দিবাগত রাতে শেবাচিম হাসপাতালে নিয়ে আসা হয়। এছাড়া তার ডায়বেটিস এবং উচ্চ রক্তচাপ ছিল বলে মুঠোফোনে জানান মৃতের স্বজনরা।

তবে মৃত ওই নারীর কোনো স্বজন বিদেশ থেকে আসেননি কিংবা তিনিও বরিশালের বাইরে কোথাও যাননি বলে স্বজনদের উদ্বৃতি দিয়ে জানিয়েছেন হাসপাতালের পরিচালক।এদিকে মৃত্যুর পরপরই স্বজনরা তার মরদেহ নিয়ে গেছেন বলে জানা গেছে।শনিবার দিবাগত রাত পর্যন্ত শের-ই-বাংলা মেডিকেলের করোনা ইউনিটে করোনা সন্দেহে ৬ জন রোগী চিকিৎসাধীন আছেন। যদিও এদের মধ্যে কেউ করোনায় আক্রান্ত কিনা তা এখনো নিশ্চিত হতে পারেননি কর্তৃপক্ষ। পরীক্ষার রিপোর্ট হাতে পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

Top