ছয়টি উপজেলায় ২০২টি পরিবারে দুই হাজার ২০ কেজি চাল, এক হাজার ১০ কেজি আলু, ৪০৪ কেজি ডাল বিতরণ করা হয়েছে। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

ছয়টি উপজেলায় ২০২টি পরিবারে দুই হাজার ২০ কেজি চাল, এক হাজার ১০ কেজি আলু, ৪০৪ কেজি ডাল বিতরণ করা হয়েছে।


আলোকিত বার্তা:বরিশাল নগরসহ বিভিন্ন উপজেলায় দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে।বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান জানান, ছয়টি উপজেলায় ২০২টি পরিবারে দুই হাজার ২০ কেজি চাল, এক হাজার ১০ কেজি আলু, ৪০৪ কেজি ডাল বিতরণ করা হয়েছে। পাশাপাশি অন্যান্য উপজেলায় ত্রাণ কার্যক্রম চলমান রয়েছে।শনিবার (২৮ মার্চ) বিকেলে সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় ১০টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসেন ও উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু উপস্থিত ছিলেন।মোশারেফ হোসেন জানান, বর্তমান পরিস্থিতিতে দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর মাঝে এ সহায়তা প্রদান করা হচ্ছে। এখন পর্যন্ত সদর উপজেলার দেড় থেকে দু’শত পরিবারকে এ সহায়তা দেয়া হয়েছে।

এদিকে রয়েল সিটি হাসপাতালের পক্ষ থেকে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। দুপুর থেকে বিকেল পর্যন্ত নগরের বিভিন্ন এলাকায় শতাধিক পরিবারের সদস্যদের মাঝে এ খাদ্য সহায়তা বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন রয়েল সিটি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক কাজী আফরোজা, ডা. কে এম জাহিদুল ইসলাম, রয়েল সিটি হাসপাতালের পরিচালক ডা. কাজী তৌকিয়া রহমান।আগৈলঝড়া উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলামের উপস্থিতিতে বাগধা ও গৈলা ইউনিয়নে ২৫টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাধবী রায় উপজেলা পরিষদ চত্বর, ভরপাশা ও রঙ্গশ্রী ইউনিয়নে ৫০টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন। এছাড়াও তিনি সাবান ও মাস্ক বিতরণ করেন।উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার প্রণতি বিশ্বাস উপজেলা সদর, উজিরপুর পৌরসভা ও শিকারপুর ইউনিয়নে ২০টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।গৌরনদী উপজেলায় ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান। তিনি গৌরনদী পৌরসভা এলাকার ৩০ জনের মাঝে এক বস্তা করে ত্রাণ বিতরণ করেন।বাবুগঞ্জ উপজেলায় ২৫ জনের মাঝে ত্রাণ বিতরণ করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান।হিজলা উপজেলা নির্বাহী অফিসার মো. আমীনুল ইসলামের নেতৃত্বে হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নস্থ খুন্না আশ্রয়ণ নিবাসী পরিবার, কর্মহীন দিনমজুর ও ভূমিহীন ৫২টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

Top