মানবাধিকার কমিশন’র উদ্যোগে নগরীতে দুঃস্থদের মাঝে খাদ্য ও হ্যান্ড সেনিটেশন সামগ্রী বিতরন।। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

মানবাধিকার কমিশন’র উদ্যোগে নগরীতে দুঃস্থদের মাঝে খাদ্য ও হ্যান্ড সেনিটেশন সামগ্রী বিতরন।।


নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ মানবাধিকার কমিশন বরিশাল জেলা ও মহানগর এর উদ্যোগে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পরা দুঃস্থের মাঝে খাদ্য ও হ্যান্ড সেনিটেশন সামগ্রী বিতরন করা হয়েছে।আজ শনিবার বরিশাল নগরীর ২ নং ওয়ার্ডের জানকীসিংহ রোড কাউনিয়া এলাকার প্রায় শতাধিক দুঃস্থ কর্মহীন হয়েপরা অসহায় পরিবারদের মাঝে এই সামগ্রী বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার সংগঠনটির বরিশাল বিভাগীয় গভর্নর বিশিষ্ট সমাজ সেবক আঃলীগ নেতা আলহাজ্ব মাহমুদুল হক খাঁন মামুন,সংগঠনটির আঞ্চলিক সমন্বয়কারী কাজী আল মামুন, ডেপুটি গর্ভনর আবু মাসুম ফয়সাল,বরিশাল মহানগরের সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর হাওলাদার মিন্টু, বরিশাল সদর উপজেলা নির্বাহী সভাপতি জে এইচ সুমনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।নেতৃবৃন্দরা এসময় কাউনিয়া এলাকার জানকীসিংহ রোডে বসবাসরত প্রায় শতাধিক দু:স্থও করোনা মহামারী পরিস্থিতির কারনে কর্মহীন হয়ে পরা শ্রমজীবি মানুষের মধ্যে করোনা ভাইরাস এর বিষয়ে সর্তকতামূলক পরামর্শ প্রদান করেন এবং চাল,আলু,মুশরিডাল,সয়াবিন তৈল,পিয়াজ,রসুন ও করোনা ভাইরাসের সংক্রমণের থেকে রক্ষা পেতে হ্যান্ড সেনিটেশন ও মাস্ক সামগ্রী বিতরন করেন। উল্লেখ্য বরিশালের একমাত্র মানবাধিকার সংগঠন হিসাবে ‘ বাংলাদেশ মানবাধিকার কমিশন’ বরিশাল মহানগর সংগঠনটি ইতোপূর্বেও বিভিন্ন সেচ্ছাসেবকমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।এর আগে চলতি মাসের গত (বৃহস্পতিবার)২৬ মার্চ নগরীর সিএন্ডবি রোড কাজিপাড়াস্থ এলাকার প্রায় ২ শতাধিক দুঃস্থ পরিবারের মাঝে এই সামগ্রী বিতরন কারা হয়েছিল।তারই ধারাবাহিকতায় আজ শনিবার কর্মহীন হয়ে পরা অসহায় দুঃস্থ প্রায় শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন।মানবাধিকার কমিশন সংগঠনের উপস্থিত নেতৃবৃন্দরা এসময় ওই এলাকার প্রায় দুই শতাধিক দুঃস্থ ও শ্রমজীবি মানুষের মধ্যে করোনা ভাইরাস এর বিষয়ে সর্তকতামূলক পরামর্শ প্রদান করেন এবং শুকনো খাবার ও হ্যান্ড সেনিটেশন ও মাস্ক সামগ্রী বিতরন করেন।বর্তমানে কভিড-১৯ সংক্রমন মোকাবেলায় সরকারি কার্যক্রমের পাশাপাশি তারা নগরী এবং নগরীর আশেপাশের বিভিন্ন এলাকায় জন সচেতনতামূলক কর্মসূচি পালন করছে। যা আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান, সংগঠনটির ডেপুটি গর্ভনর আবু মাসুম ফয়সাল । গরীব অসহায় দুঃস্থ পরিবারদের খাদ্য সামগ্রী বিতরন করার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সংগঠনটির বরিশাল বিভাগীয় গভর্নর বিশিষ্ট সমাজ সেবক আঃলীগ নেতা আলহাজ্ব মাহমুদুল হক খাঁন মামুন বলেন, করোনা ভাইরাস সারাবিশ্ব ব্যাপী এক মহামারী ভংয়কর পরিস্থিতিতে পরেছে।

আমাদের দেশেও এ মহামারী করোনা ভাইরাস বিস্তার করার ফলে লক ডাউন হয়ে আছে দেশের প্রায় সকল জেলা ও বিভাগীয় শহরগুলো।শহরে রাস্তা ঘাটে জনসমাগম কমে যাওয়ার ফলে দিনমজুরীদের আয় রোজগার একেবারেই কমে যাবার ফলে তাদের পরিবার পরিজনদের নিয়ে দুমুঠো খাওয়া অনিশ্চয়তায় পড়েছে অভুক্ত দিন পার করা মানুষগুলো ।এ মহামারী পরিস্থিতিতে সরকারি নির্দেশনা মেনে ঘড়ে থেকে নিরাপদ আশ্রয়ে নিজেদের সংক্রমণের থেকে রক্ষা পেতে কর্মহীন ভাবে ঘর বন্দি হয়ে মানবেতর জীবন যাপন করছে তারা। দেশের বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত বরিশালের বিভিন্ন এলাকায় নিম্ন আয়ের হত দরিদ্র অসহায় দুঃস্থ পরিবারগুলো যাদের দৈনিক আয় বন্ধ হয়ে গেছে তাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা অব্যাহত থাকবে বলেও তিনি জানান। মানবাধিকার কমিশন বরিশাল মহানগর ও জেলা শাখার নেতৃবৃন্দদের ইতোমধ্যেই নির্দেশনা দেয়া হয়েছে মাঠপর্যায়ে গিয়ে অসহায় দুঃস্থ পরিবারদের সহায়তা প্রদান করার জন্য।

এ সময় খাঁন মামুন সমাজের সকল স্বচ্ছল ব্যক্তিবর্গদের উদ্দেশ্য করে বিশেষ অনুরোধ করে জানান, যে যার অবস্থান থেকেই সরকারের নির্দেশনা মেনে সতর্কতা অবলম্বন করে নিজে চলুন এবং তাদের পরিবার পরিজন সহ প্রতিবেশীদেরও ঘরে অবস্থান করে ঝুঁকিমুক্ত ও নিরাপদে থাকার কথা বলেন।এছাড়া নিম্ম আয়ের হত দরিদ্র অসহায় দুঃস্থ পরিবারদের ব্যক্তিগত ভাবে যে যার সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাড়ানোর জন্য বিনীতভাবে অনুরোধ করেন।

Top