তালতলী নিম্ন আয়ের মানুষদের খাদ্য সামগ্রী বিতরণ - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

তালতলী নিম্ন আয়ের মানুষদের খাদ্য সামগ্রী বিতরণ


মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধিঃবরগুনার তালতলীতে করোনা ভাইরাসে কারনে বেকার হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা করেছে উপজেলা প্রশাসন।রবিবার(২৯ মার্চ) দুপুর ১টার দিকে সামাজিক দূরত্ব বজায় রেখে তালতলী উপজেলার ৭টি ইউনিয়নে গিয়ে এ খাদ্য সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম মিঞা।এসময় সাথে ছিলো উপজেলা চেয়ারম্যান রেজবী উল কবির জোমাদ্দার।

উপজেলা নির্বাহী অফিসার সেলিম মিঞা সাংবাদিকদের কে বলেন সরকারের বিশেষ বরাদ্দ থেকে উপজেলার ৭টি ইউনিয়ন ২৯০ জন নিম্ন আয়ের পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। উপজেলার এলাকায় বিভিন্ন ইউনিয়নে ১০ কেজি চাল, দেড় কেজি ডাল, ২ কেজি আলু,সাবানসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। জনসমাগম এড়াতে স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে ইউনিয়নের এসব খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়। তিনি আরও বলেন মহামারী করোনা ভাইরাসের কারনে বরগুনা জেলাসহ তালতলী উপজেলাকে লকডাউন করা হয়েছে এতে নিম্ন আয়ের দিন মজুর মানুষ বেকার হয়ে মানবেতর জীবন যাপন করছেন। এ জন্য সরকার বিশেষ বরাদ্দের মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

Top