তদন্ত কমিটি গঠন,৩ পুলিশ সদস্য ক্লোজড,সাংবাদিক পেটানোর ঘটনায় - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

তদন্ত কমিটি গঠন,৩ পুলিশ সদস্য ক্লোজড,সাংবাদিক পেটানোর ঘটনায়


আলোকিত বার্তা:বরিশালে করোনা সংক্রমণ সংক্রান্ত সরকারি প্রচারণার ছবি তুলতে যাওয়ার পর স্থানীয় পত্রিকার ২ ফটো সাংবাদিককে পেটানোর ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয় ফাঁড়ির তিন সদস্যকে ক্লোজড করা হয়েছে।রোববার (২৯ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটনের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার।তিনি জানান,ওই তিন পুলিশ সদস্য বরিশাল বিশ্ববিদ্যালয় ফাঁড়ির দায়িত্বে ছিল।ঘটনার পর তাদের ক্লোজড করে লাইনে পাঠানো হয়েছে।ক্লোজড হওয়াদের মধ্যে রয়েছেন বন্দর থানাধীন বরিশাল বিশ্ববিদ্যালয় ফাঁড়ির নায়েক মো.মহসিন,কনস্টেবল মো.জাহিদ ও কনস্টেবল মো.কাওসার।

এদিকে এ ঘটনার তদন্তে উপ-পুলিশ কমিশনার(দক্ষিণ)মো.মোকতার হোসেনকে প্রধান করে তিন সদস্যদের একটি কমিটি গঠন করা হয়েছে।বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো.শাহাবুদ্দিন খান জানান,কমিটিকে দ্রুত রিপোর্ট দিতে বলা হয়েছে।গত শুক্রবার(২৭ মার্চ)সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় বরিশালের আঞ্চলিক দৈনিক দেশ জনপদ পত্রিকার ফটো সাংবাদিক সাফিন আহমেদ রাতুল ও দৈনিক দখিনের মুখ পত্রিকার ফটো সাংবাদিক নাছির উদ্দিনকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে পুলিশ সদস্যরা।

Top