যাত্রী নিয়ে মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে পিকআপ ভ্যান-লেগুনা-ট্রাক - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

যাত্রী নিয়ে মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে পিকআপ ভ্যান-লেগুনা-ট্রাক


রফিকুল ইসলাম:করোনা ভাইরাস সংক্রমণ রোধে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রেখেছে সরকার।অপ্রয়োজনে ঘোরাফেরা করতে নিষেধ করা হয়েছে।নিষেধাজ্ঞা অমান্য করে মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কে পিকআপ ভ্যান ট্রাকসহ বিভিন্ন অবৈধ যানবাহনে করে দক্ষিণ অঞ্চলের মানুষ ছুটছে নিজ নিজ গ্রামের উদ্দেশে।শনিবার (২৮ মার্চ) দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দেখা যায়, মাওয়া মহাসড়কে চলাচলরত পিকআপ ভ্যান, পণ্যবোঝাই ট্রাক, লেগুনা এবং নিষিদ্ধ থ্রি-হুইলারে করে বরিশালের দিকে আসছে যাত্রীরা।

সরেজমিনে দেখা যায়,বরিশাল কাশিপুর বাজারের এলাকায় ঝিমিয়ে ঝিমিয়ে পিকআপ ভ্যান, পণ্যবোঝাই ট্রাক, লেগুনা এবং থ্রি-হুইলারে করে যাত্রীরা রাজধানী থেকে মাওয়া হয়ে আসেন।এসব যানবাহনের চালকরা অধিকাংই অপ্রাপ্তবয়স্ক তবুও অতিরিক্ত মুনাফার আশায় জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়কে নেমেছে তারা।মাওয়া-বরিশাল মহাসড়কে কিছু কিছু স্থানে পুলিশের বহনকারী ভ্যান দেখা গেলেও হরহামেসে চলাচল করছে এসব যানবাহন।

রাজধানী থেকে আসা যাত্রী মিলন বলেন,অফিস ছুটি হইয়া গেছে,পরিবারের অন্য সদস্যদের আগেই গ্রামের বাড়ি পাঠাইয়া দিছি আর এখন আমি যাচ্ছি।যাত্রীবাহী কোনো পরিবহন না পাইয়া পিকআপ ভ্যানে করে যাচ্ছি।রাস্তায় রাস্তায় পুলিশের পিকআপ ছিল তারা কিছু বলেনি আমাদের।পিকআপ ভ্যানের চালকরা আমাদের কাছ থেকে ভাড়াও দিতে হচ্ছে কয়েকগুন। মজিবর নামের পিকআপ ভ্যানের চালক বলেন,গাড়ি না চালাইলে না-খাইয়া মরমু ‘স্যার।সকাল বেলা মাওয়া থিকা যাত্রী নিয়া আইতে আইতে কয়েকবার রাস্তায় পুলিশ কে টাকা দিতে হইছে।টাকা নাপেলে নামাইয়া দিচ্ছে।ভাড়াও নিতে পারি নাই।দুপুর বেলা গ্যাসের টাকা উঠাইবার জন্য আইছি তাও দেখি রাস্তায় পুলিশ,যেজন্য সব-রাস্তা দিয়া যাত্রী নিয়া ঘাটে যামু।এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন,মহাসড়কে যাত্রীবাহী পরিবহন চলাচল একেবারেই বন্ধ।তবে মাঝে মাঝে পিকআপ ভ্যান,পণ্যবোঝাই ট্রাক,লেগুনা এবং থ্রি-হুইলারে করে গার্মেন্টস কর্মীরা মাওয়া থেকে আসছে।করোনার সংক্রমণ থেকে বাঁচার জন্য সবাই কে সামাজিক দূরত্ব বজায় রেখে কাজ করকে হবে।সেজন্য আমাদের সবাইকে সচেতন হয়ে কাধে কাধ মিলিয়ে কাজ করতে হতে হবে।

Top