বরিশাল মহানগরের বিভিন্ন স্থানে প্রচারণা চালাচ্ছে সেনাবাহিনী ও পুলিশ। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

বরিশাল মহানগরের বিভিন্ন স্থানে প্রচারণা চালাচ্ছে সেনাবাহিনী ও পুলিশ।


রফিকুল ইসলাম:করোনা ভাইরাস সংক্রমণে(কোভিড-১৯)জনসচেতনতায় বরিশাল মহানগরের বিভিন্ন স্থানে প্রচারণা চালাচ্ছে সেনাবাহিনী ও পুলিশ।শনিবার (২৮ মার্চ) নগরের হাসপাতাল রোড,আলেকান্দা সড়ক, সিঅ্যান্ডবি রোড ও নথুল্লাবাদসহ বিভিন্ন এলাকায় সেনাবাহিনী ও পুলিশ টহল দেয়। এসময় সেনা ও পুলিশ সদস্যরা বিভিন্ন বাজার ও জনবহুল এলাকায় সাধারণ মানুষকে সচতেন করতে হ্যান্ড মাইকের সহায়তার প্রচারণা চালান। পাশাপাশি গনজমায়েত এড়িয়ে চলার জন্য সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করেন।

এছাড়া গোটা বরিশাল জুড়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট,উপজেলা নির্বাহী কর্মকর্তা,সহকারী ভূমি কর্মকর্তারা নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনা করছেন। ভ্রাম্যমাণ আদালত বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টিন নিশ্চিত করার পাশাপাশি, গনজমায়েত রোধ, বাজারদর নিয়ন্ত্রনসহ সরকারি বিভিন্ন নির্দেশনা বাস্তবায়নে কাজ করছেন।

এদিকে শুক্রবার (২৭ মার্চ) জেলা প্রশাসকের পক্ষ থেকে এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়,জেলায় সব প্রকার নিত্যপ্রয়োজনীয় পণ্য ও সেবা দানকারী প্রতিষ্ঠান, দোকান খোলা থাকবে। সব গার্মেন্টস ও অন্যান্য শিল্প-কারখানা নিজস্ব উদ্যোগে কার্যক্রম চালু রাখতে পারবে। চালু রাখার জন্য যেকোনো ধরনের সহযোগিতা প্রদান করা হবে। নিত্যপ্রয়োজনীয় ও রপ্তানি পণ্যবাহী যানবাহন চলাচল করবে এবং বন্দরের কার্যক্রম চালু থাকবে। ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান যেমন গ্রামীণফোন, বাংলালিংক, টেলিটক প্রভৃতির কার্যক্রম চলমান থাকবে। এ ধরনের প্রতিষ্ঠানগুলো সাধারণ ছুটির আওতামুক্ত থাকবে।এছাড়াও জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলেছেন,নিষেধাজ্ঞা অনুযায়ী শনিবার (২৮ মার্চ) সন্ধ্যার পর থেকে বরিশালে ওষুধ ও অতি জরুরি পণ্যের দোকান ছাড়া সব ধরনের মার্কেট বন্ধ থাকবে। পাশাপাশি চায়ের দোকান স্থায়ী ভাবে বন্ধ থাকবে। এ আদেশ মেনে চলতে সবার প্রতি অনুরোধ জানিয়েছেন জেলা প্রশাসক। আদেশ অমান্য হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

Top