বরিশালের সব চায়ের দোকান বন্ধ - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

বরিশালের সব চায়ের দোকান বন্ধ


রফিকুল ইসলাম:প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বন্ধ ঘোষণা করা হয়েছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান,অফিস-আদালত,বিপণিবিতান,নৌ ও রেল যোগাযোগ এবং গণপরিবহন।এরই ধারাবাহিকতায় বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিভিন্ন কর্মসূচি। শুক্রবার (২৭ মার্চ) বরিশাল জেলা প্রশাসকের পক্ষ থেকে পাঠানো এক গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। গণবিজ্ঞপ্তিতে বলা হয়,করোনা ভাইরাস প্রতিরোধে সরকার কর্তৃক আরোপিত বিভিন্ন নিষেধাজ্ঞার পাশাপাশি প্রদত্ত নির্দেশনাবলী মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করেন বরিশাল জেলা প্রশাসক।

গণবিজ্ঞপ্তিতে নির্দেশনা দিয়ে বলা হয়েছে,সব প্রকার নিত্যপ্রয়োজনীয় পণ্য ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, মুদি দোকান খোলা থাকবে। এছাড়া সব গার্মেন্টস ও অন্যান্য শিল্প-কারখানা নিজস্ব উদ্যোগে কার্যক্রম চালু রাখতে পারবে। চালু রাখার জন্য যেকোনো ধরনের সহযোগিতাও দেওয়া হবে। নিত্যপ্রয়োজনীয় পণ্যবাহী যানবাহন চলাচল করবে ও বন্দরের কার্যক্রম চালু থাকবে। ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান যেমন গ্রামীণফোন, বাংলালিংক, টেলিটক প্রভৃতির কার্যক্রম চলমান থাকবে। এ ধরনের প্রতিষ্ঠানগুলো সাধারণ ছুটির আওতামুক্ত থাকবে।এছাড়াও জেলা প্রশাসক (ডিসি) এস এম অজিয়র রহমান বলেন, শনিবার থেকে বরিশাল জেলার ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা অনুযায়ী সন্ধ্যার পর থেকে বরিশালে ওষুধ ও জরুরি পণ্যের দোকান ছাড়া সব ধরনের মার্কেট বন্ধ থাকবে।পাশাপাশি করোনা সংক্রমণ রোধে জেলার সব চায়ের দোকান স্থায়ী ভাবে বন্ধ থাকবে।এ আদেশ মেনে চলতে সবার প্রতি অনুরোধ জানিয়েছেন জেলা প্রশাসক।আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ডিসি অজিয়র।

Top