তাহিরপুরে সেনাবাহিনীর প্রচারাভিযান - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

তাহিরপুরে সেনাবাহিনীর প্রচারাভিযান


রাহাদ হাসান মুন্না,তাহিরপুর(সুনামগঞ্জ)প্রতিনিধিঃকরোনা ভাইরাস ঝুঁকি মোকাবেলায়সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় গণসচেতনতা তৈরীর লক্ষে সিলেট জালালাবাদ সেনানিবাসের
সেনাবাহিনীর টহল ও প্রচারাভিযান জোরদার করা হয়েছে।শুক্রবার সকাল হতে স্থানীয় উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে করোনা ভাইরাস ঝুঁকিমোকাবেলায় সামাজিক দূরত্ব ও সতর্কতামূলক ব্যবস্থা নেয়ার জন্য সাধারণ জনগণকে উৎসাহিতকরতে এক প্লাটুন সেনাসদস্য উপজেলার বিভিন্ন হাটবাজার ও সম্ভাব্য গণজমায়েত স্থলেপ্রচারাভিযানে নামেন।
উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে উপজেলা সদর,বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট,ইসলামপুরচকবাজার,আনোয়াপুর,বালিজুড়ি বাজারসহ একাধিক গ্রামীনহাটে প্রচারাভিযান চালানো হয়।

করোনা ভাইরাস নিয়ে অহেতুক সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্য পরিবেশন না করা ,গুজব নারটানো, আতংক সৃষ্টি না করা ,বিনা প্রয়োজনে বসতবাড়ি হতে বের না হওয়া,হাট বাজারে ঔষধ ওনিত্য প্রয়োজনীয় দোকানপাঠ ব্যাতিত অন্যান্য দোকানপাঠ বন্ধ রাখা, ঘন ঘন সাবান দিয়ে হাতধোয়া. মুখে মাস্ক, হাতে গ্লাবস ব্যবহার করা,করোনা ভাইরাসের লক্ষণ দেখা দিলে দ্রুত উপজেলাস্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করা, নিত্য প্রয়োজনীয় জিনিস গণজমায়েত না হওয়া ও সরকারেরজারিকৃত নির্দেশনা মেনে চলার আহবান জানানো হয়।তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিজেন ব্যনার্জীর নেতৃত্বেসেনাবাহিনীর টহলকালীন প্রচারাভিযানে উপস্থিত ছিলেন ১৭ পদাতিক ডিভিশন সিলেট জালালাবাদসেনানিবাসের ৬১ ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের প্লাটুন কমান্ডার ল্যাফটেনেন্ট জিসান সহ অন্যান্যসেনাসদস্য, থানা পুলিশের সদস্যগণ উপস্থিত ছিলেন।

Top