শেবাচিম হাসপাতালের জন্য এক হাজার পিপিই বরাদ্দ দেওয়া হয়েছে। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

শেবাচিম হাসপাতালের জন্য এক হাজার পিপিই বরাদ্দ দেওয়া হয়েছে।


রফিকুল ইসলাম:করোনা ভাইরাস বা কোভিড-১৯ এর সংক্রমণ প্রতিরোধের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের জন্য এক হাজার পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) বরাদ্দ দেওয়া হয়েছে।পাশাপাশি আপদকালীন শেবাচিম হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীদের যাতায়াতের জন্য বাস সার্ভিস চালু করা হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে শেবাচিম হাসপাতালের পরিচালক ডা.বাকির হোসেন জানান,হাসপাতালের চিকিৎসকদের জন্য এক হাজার পিপিইসহ প্রয়োজনীয় সামগ্রী বরাদ্দ দেওয়া হয়েছে।যা ইতোমধ্যে আমরা হাতেও পেয়েছি। এছাড়া শেবাচিম হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীদের যাতায়াতের জন্য বাস সার্ভিস চালু করা হয়েছে।

এ সার্ভিসের আওতায় দু’টি মিনিবাস নির্ধারিত রুট ও সময় মতো চলাচল করবে। এ বাস দুটি শুধু হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের আনা নেওয়ার কাজে ব্যবহৃত হবে। এর ফলে হাসপাতালে স্বাভাবিক চিকিৎসা সেবা কার্যক্রম বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেনি তিনি।এদিকে চিকিৎসকদের জন্য পিপিইসহ প্রয়োজনীয় সামগ্রী পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছে শেবাচিম হাসপাতালের আন্তঃ ও বহিবিভাগের চিকিৎসকরা।

Top