বিএম কলেজের এক ছাত্রীর আত্মহত্যা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

বিএম কলেজের এক ছাত্রীর আত্মহত্যা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।


রফিকুল ইসলাম:বরিশাল নগরে আফরীন (১৭) নামে বিএম কলেজের এক ছাত্রীর আত্মহত্যা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।নিজ ঘরে ফ্যানের সঙ্গে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে ওই কলেজছাত্রী আত্মহত্যা করেছেন বলে দাবি করছেন তার পরিবারের সদস্যরা।বৃহস্পতিবার(২৬ মার্চ)দিনগত রাতে বরিশাল সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ডের জিয়া সড়কে মদিনা মসজিদ সংলগ্ন ভূঁইয়া বাড়িতে এ ঘটনা ঘটে। আফরীন ওই এলাকার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সালাম ভূঁইয়ার মেয়ে।মৃত্যুর সঠিক কারণ এড়িয়ে গিয়ে কলেজছাত্রীর মা পেয়ারা বেগম ও বড় ভাই জুম্মান বলেন, আফরীন অনেক দিন ধরে অসুস্থ ছিলেন। এ কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে কলেজছাত্রী কি কারণে আত্মহত্যা করেছেন তা জানা নেই বলে এড়িয়ে যান তারা। যদিও প্রথম দিকে এটিকে স্বাভাবিক মৃত্যু বলে দাবিও করেন তারা।

প্রত্যক্ষদর্শী এলাকাবাসী জানায়,ওই কলেজছাত্রীর মরদেহ উদ্ধারের সময় ফ্যানের সঙ্গে ওড়না ঝুলছিল।আর তরুণীর মরদেহ পড়ে ছিল বিছানার ওপর।তবে তার গলায় ফাঁস লাগানোর কোনো চিহ্ন দেখা যায়নি।দিকে খবর পেয়ে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর আনিসুর রহমান দুলাল ঘটনাস্থলে ছুটে যান।এমনকি রাত দেড়টার দিকে ঘটনাস্থলে যান কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মো.নুরুল ইসলামসহ পুলিশ সদস্যরা।ঘটনাস্থল থেকে ওসি নুরুল বলেন,পরিবারের দাবি এটি আত্মহত্যা।তবে কি কারণে সেটা তারা জানেন না বলে দাবি করেছে।তাই মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য মরদেহ বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।তবে আপাতত এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

Top