বরিশালে চড়া দামে হ্যান্ড গ্লাভস বিক্রি ও দোকানে জনসমাগম করার অপরাধে ২ ব্যবসায়ীকে জরিমানা - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

বরিশালে চড়া দামে হ্যান্ড গ্লাভস বিক্রি ও দোকানে জনসমাগম করার অপরাধে ২ ব্যবসায়ীকে জরিমানা


রফিকুল ইসলাম:বরিশালে চড়া দামে হ্যান্ড গ্লাভস বিক্রি ও দোকানে জনসমাগম করার অপরাধে ২ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছেবৃহস্পতিবার (২৬ মার্চ) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়।জানা গেছে,জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের নির্দেশে নগরের বাংলাবাজার, সাগরদী, মেডিক্যাল কলেজ এলাকা, রূপাতলী, নথুল্লাবাদ ও কাশীপুর এলাকাসহ বিভিন্ন জায়গায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন।এসময় নগরের বাংলাবাজার এলাকায় অভিযান চালিয়ে চড়া দামে হ্যান্ড গ্লাভস ও স্যানিটাইজার বিক্রি করার অপরাধে রশিদ মেডিক্যাল হলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।পাশাপাশি একই বাজারে কানাই সু-হাউজ খোলা রেখে তার অভ্যন্তরে কমপক্ষে ৫-৭ জন লোকের সমাগম ঘটিয়ে করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি বৃদ্ধি করায় উক্ত দোকান মালিককে সংক্রামক রোগ (নিয়ন্ত্রণ, প্রতিরোধ ও নির্মূল) আইন ২০১৭ এর ২৪ ধারা এবং দণ্ড বিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় সরকারি আদেশ অমান্য করায় সতর্কতামূলকভাবে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহায়তায় এ অভিযানে বিভিন্ন টি-স্টল, মুদি দোকান ও এলাকার মোড়ে মোড়ে যেখানেই জনসমাগম দেখা গেছে তা ছত্রভঙ্গ করা হয় এবং নিরাপদ দূরত্বে চলার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি সবাইকে যৌক্তিক প্রয়োজন ছাড়া ঘরের বাইরে আসতে নিষেধ করা হয়েছে এবং এ আদেশ অমান্যকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়।

Top