তাহিরপুরে স্কুলের দরজা ভেঙ্গে উপকরন লুপাটের অভিযোগ
রাহাদ হাসান মুন্না,তাহিরপুর(সুনামগঞ্জ)প্রতিনিধিঃ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার হলহলিয়া(পশ্চিম) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাতের আঁধারে স্কুলের দরজা ভেঙ্গে পতাকা চুরি করে নিয়েযাবার ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোশাহিদ আহমদ।অভিযো সুত্রে জানা যায়, উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের হলহলিয়া পশ্চিম সরকারি প্রাথমিকবিদ্যালয়ের দরজা ভেঙ্গে একদল সংঘবদ্ধ চোর বুধবার রাতের কোন এক সময় একটি জাতীয় পতাকা,কয়েকজোড়া প্লাষ্টিক ও কাঠের তৈরী চেয়ারসহ বিদ্যালয়ের বেশ কিছু শিক্ষা উপকরন চুরি করে নিয়েযায়।
বৃহস্পতিবার সকালে স্থানীয় এলাকাবাসী বিদ্যালয়ের দরজা ভাঙা ও চুরির ঘটনাটি আঁচ করতে পেরেপ্রধান শিক্ষককে অবহিত করেন।এরপর সরজমিনে এসে চুরির ঘটনা নিশ্চিত হন প্রধান শিক্ষক।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশাহিদ আহমদ বলেন,বিদ্যালয় প্রতিষ্ঠার পর বিদ্যালয়ে অতীতেকোন চুরির ঘটনা ঘটেনি,আমাদের ধারণা করোনা ভাইরাস ঝুঁকি মোকাবেলায় উপজেলার স্থানীয় তিনটিশুল্ক ষ্টেশন ও শ্রমজীবি মানুষের রুটি রুজির উৎস জাদুকাটা নদীতে বালু পাথর উক্তোলন কাজ বন্ধথাকায় হয়ত কোন সুবিধাবঞ্চিত শ্রমজীবী পরিবারের লোকজনইঅভাব ঠেকাতে বিদ্যালয়ে থাকাজাতীয় পতাকাসহ বেশ কিছু শিক্ষা উপকরন চুরি করে নিয়ে গেছে।এ প্রবণতা রুখতে না পারলে প্রতিটি এলাকায় এর নেতিবাচক প্রভাব পড়বে বলেও মন্তব্য করেন ওইপ্রধান শিক্ষক।তাহিরপুর থানার ওসি মো. আতিকুর রহমান চুরির ঘটনায় অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করেবললেন,পতাকাসহ চোরাই শিক্ষা উপকরণ উদ্ধার ও চোর শনাক্তে পুলিশ তৎপর রয়েছে।