বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরো তিন রোগী করোনা আক্রান্ত সন্দেহে ভর্তি হয়েছেন। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরো তিন রোগী করোনা আক্রান্ত সন্দেহে ভর্তি হয়েছেন।


পাখি আক্তার:বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরো তিন রোগী করোনা আক্রান্ত সন্দেহে ভর্তি হয়েছেন। এ নিয়ে হাসপাতালের করোনা ওয়ার্ডে ৫ জন রোগী চিকিৎসাধীন।হাসপাতাল সূত্রে জানা যায়, কাশি ও জ্বর নিয়ে বরিশাল সদর উপজেলার চাঁদকাঠি এলাকার বিধি আক্তার (২৬) বুধবার (২৫ মার্চ) দুপুরে ভর্তি হন। এছাড়া একই দিন বিকেলে একই কারণে ভর্তি হন আগৈলঝাড়া উপজেলার চান্দু গ্রামের তৃষ্ণা (৪৫)। এর আগে মঙ্গলবার (২৪ মার্চ) রাতে ভর্তি হন পটুয়াখালীর বাউফল উপজেলার নিমদি এলাকার নোমান (২৫)।

উল্লেখ্য,শেবাচিম হাসপাতালে এ নিয়ে সাতজন রোগী করোনা আক্রান্ত সন্দেহে ভর্তি হন। এদের মধ্যে দু’জন ছাড়পত্র নিয়ে হাসপাতাল ত্যাগ করেছেন।বুধবার(২৫ মার্চ)রাতে শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।তিনি বলেন,লক্ষণগুলো প্রাথমিকভাবে কাছাকাছি থাকায় রোগীদের করোনা ওয়ার্ডে ভর্তি করা হচ্ছে। এরপর পরীক্ষা-নিরীক্ষা করে তাদের চিকিৎসা দেওয়া হয়ে থাকে। তবে যে দু’জন ছাড়পত্র নিয়ে গেছেন তারা কেউই করোনায় আক্রান্ত ছিলেন না। আশাকরি এখন যারা ভর্তি আছেন তারাও কেউ করোনায় আক্রান্ত নন।তবে বাড়তি সতর্কতা হিসেবে লক্ষণ দেখে তাদের করোনা ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে বলেও জানান শেবাচিমের পরিচালক বাকির।

Top