করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে বরিশাল বিভাগে ২ হাজার ৫৮৬ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে বরিশাল বিভাগে ২ হাজার ৫৮৬ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।


রফিকুল ইসলাম:করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে বরিশাল বিভাগে ২ হাজার ৫৮৬ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।এদের মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন ১১৪ জনকে হোম কোয়ারেন্টিনের(বাড়িতে পৃথক কক্ষে)আওতায় আনা হয়েছে।এসব ব্যক্তির বেশির ভাগই বিদেশফেরত।বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১০ টায় স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা.বাসুদেব কুমার দাস এ তথ্য জানিয়েছেন।তিনি জানান,কোয়ারেন্টিনে থাকা অধিকাংশই প্রবাসী।এছাড়া বরগুনা ও বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন থাকা ৪ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।নতুন করে করোনায় সন্দেহে ভর্তি হয়েছেন আরও দুইজনকে।তবে বরিশাল বিভাগে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়,গত ১০ মার্চ থে‌কে এখন পর্যন্ত করোনা ভাইরাসের উপসর্গ না থাকায় কোয়ারেন্টিন শেষ ৮৯৯ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।গত ২৪ ঘণ্টায় ১৯৮ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।কোয়ারেন্টিন থেকে বরিশাল নগরে পাঁচজন,জেলায় ১৪৬ জন,পটুয়াখালীতে ৩১৩ জন,ভোলায় ১২০,পিরোজপুরে ১২৬ জন, বরগুনায় ১২৯ জন ও ঝালকাঠিতে ৫৮ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।এছাড়া শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা সন্দেহে ভর্তি হওয়া দুইজন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

Top