বরিশালে যাতে করোনা ভাইরাস পরীক্ষা করা যায় সেজন্য ব্যবস্থা নেয়া হচ্ছে। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

বরিশালে যাতে করোনা ভাইরাস পরীক্ষা করা যায় সেজন্য ব্যবস্থা নেয়া হচ্ছে।


পাখি আক্তার:পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম বলেছেন, বরিশালে যাতে করোনা ভাইরাস পরীক্ষা করা যায় সেজন্য ব্যবস্থা নেয়া হচ্ছে। বিষয়টি নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর সাথে কথা হয়েছে। ইতোমধ্যে এখানে পরীক্ষা নেয়ার জন্য সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।বুধবার (২৫ মার্চ) বিকেলে বরিশাল পানি উন্নয়ন বোর্ডের রেস্ট হাউজে করোনা প্রতিরোধে করণীয় বিষয়ে জেলা প্রশাসন, পুলিশসহ আইন শৃংখলা বাহিনীর অন্যান্য কর্মকর্তাদের সাথে আলোচনা করেন প্রতিমন্ত্রী। সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

প্রতিমন্ত্রী এসময় আরো বলেন,যারা ঢাকা থেকে বরিশালে এসেছেন তারা যেন বিদেশফেরত প্রবাসীদের কোয়ারেন্টিনে থাকার মতো করে বাড়িতে থাকেন। বাইরে ঘোরাঘুরি করা থেকে বিরত থাকার অনুরোধ করেন তিনি। এসময় তিনি বলেন, খামখেয়ালি করে রাস্তায় ঘুরে বেড়ানো বন্ধ করতে হবে। আজ পর্যন্ত যারা বিভিন্ন স্থান থেকে বরিশালে এসেছেন তাদের দ্রুত নিজ গন্তব্যে যেতে হবে।

মন্ত্রী বলেন, চিকিৎসকদের চিন্তার কিছু নেই।বরিশালে চিকিৎসকদের জন্য পিপিই’র ব্যবস্থা করা হয়েছে। শেবাচিম হাসপাতালের পরিচালকের সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন, যা পিপিই রয়েছে তা দিয়ে আরো ৭ দিন ভালো ভাবে চলবে। তাকে ঢাকায় লোক পাঠাতে বলা হয়েছে আরো পিপিই আনার জন্য। আর সাধারণ মানুষের কথা চিন্তা করে এরই মধ্যে আমি ব্যক্তি উদ্যোগে আমার সংসদীয় এলাকায় হ্যাক্সিসল, মাস্ক দিয়েছি। আজ-কালের মধ্যে আরো ৪ হাজার বোতল হ্যাক্সিসল, মাস্ক বিতরণ করা হবে,’ যোগ করেন তিনি।

Top