বরিশালে হোম কোয়ারিন্টিনে না গিয়ে প্রকাশ্যে ঘোরাফেরা করায় ২ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশালে সংঘর্ষের ভিডিও ধারণ করায় আওয়ামী লীগের পেতাত্মা বাবুল মোহরীর নেতৃত্বে দুই সাংবাদিকের ওপর হাম... এক পুলিশ কর্মকর্তা! পুলিশ সম্পর্কে সাধারণ মানুষের নেতিবাচক সব ধারণা পাল্টে দিচ্ছে হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা ফেসবুকের কাঠগড়ায় একজন পুলিশ কর্মকর্তা—অভিযোগের আগে প্রমাণ কোথায়? কুমিল্লার প্রতিটি উপজেলায় গঠিত হবে ধর্ষণ প্রতিরোধ মঞ্চের কমিটি এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি কোটি কোটি টাকা লোপাট চলছে দুদকে অভিয... বরিশালে ডাঃ তহুরার হাতে বলি হলো উদীয়মান উদ্যোক্তা নাজিয়া মাইশা পে ফিক্সেশনের পর তিন মাসের বকেয়া সমন্বয় রোহিঙ্গা ইস্যুতে ঐক্যবদ্ধ চাপের আহ্বান বাংলাদেশের ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তা বরখাস্ত

বরিশালে হোম কোয়ারিন্টিনে না গিয়ে প্রকাশ্যে ঘোরাফেরা করায় ২ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।


রফিকুল ইসলাম:বরিশালে হোম কোয়ারিন্টিনে না গিয়ে প্রকাশ্যে ঘোরাফেরা করায় ২ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।একইসঙ্গে একজনের বসতঘরে লাল নিশান উড়িয়ে দেওয়া হয়েছে।মঙ্গলবার (২৪ মার্চ) বরিশালের গৌরনদী উপজেলার বড় কসবা গ্রামের বাসিন্দা রুহুল আমীন সরদারকে (২৫) তিন হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহানের ভ্রাম্যমাণ আদালত।

জ্বর ও সর্দি-কাশি নিয়ে ঢাকা থেকে আসার পর কোয়ারিন্টিনে না থেকে বাইরে ঘোরাফেরা করার কারণে তাকে জরিমানা করা হয়েছে।একইসঙ্গে তার বসত ঘরে লাল নিশান উড়িয়ে দেওয়া হয়।অপরদিকে বানারীপাড়া উপজেলায় ভারত থেকে এসে হোম কোয়ারেন্টিনে না থাকায় তাপস ভৌমিক নামের অপর এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালত পাঁচ হাজার টাকা জরিমানা করেন।মঙ্গলবার সন্ধ্যায় বানারীপাড়া বন্দর বাজারে তাপস ভৌমিককে ঘুরতে দেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আব্দুল্লাহ সাদীদের ভ্রাম্যমাণ আদালত তাকে এ জরিমানা করেন। পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও বন্দর বাজারের কাপড় ব্যবসায়ী তাপস ভৌমিক ভারতে মায়ের চিকিৎসা করিয়ে তাকে নিয়ে কয়েক দিন আগে দেশে ফিরে হোম কোয়ারেন্টিনে না থেকে প্রকাশ্যে ঘোরাফেরা করছিলেন। তার ঘোরাফেরার কারণে স্থানীয়দের মধ্যে করোনা ভাইরাস আতঙ্ক সৃষ্টি হয়।

Top