ক‌রোনা ভাইরাস সংক্রামণ এড়া‌তে দুরপাল্লার সব রু‌টে বাস চলাচল বন্ধ করা হ‌য়ে‌ছে। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

ক‌রোনা ভাইরাস সংক্রামণ এড়া‌তে দুরপাল্লার সব রু‌টে বাস চলাচল বন্ধ করা হ‌য়ে‌ছে।


পাখি আক্তার:ক‌রোনা ভাইরাস সংক্রামণ এড়া‌তে ব‌রিশাল থে‌কে ল‌ঞ্চের পর এবার স্থানীয় ও দুরপাল্লার সব রু‌টে বাস চলাচল বন্ধ করা হ‌য়ে‌ছে।সোমবার(২৪ মার্চ)দুপুরে ব‌রিশাল ‌জেলা বাস মা‌লিক গ্রু‌পের যুগ্ম-সাধারণ সম্পাদক কি‌শোর কুমার দে জানান,জেলা প্রশাস‌ন ও মে‌ট্রোপ‌লিটন পু‌লি‌শের সঙ্গে আ‌লোচনা ক‌রে বর্তমান করোনা ভাইরাস প‌রি‌স্থি‌তি‌তে যাত্রী সাধার‌ণের কথা বি‌বেচনা ক‌রে কে‌ন্দ্রীয় বাস টা‌র্মিনাল নথুল্লাবাদ থে‌কে দুরপাল্লা ও অভ্যন্তরীণ রু‌টের সব ধ‌রনের বাস চলাচল দুপুর থেকে বন্ধ ঘোষণা করা হ‌য়ে‌ছে।

তিনি বলেন,শুধুমাত্র টা‌র্মিনা‌লের বা‌হি‌রে যেসব বাস রয়েছে সেগুলো টা‌র্মিনা‌লে আস‌তে পারবে।এছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ব‌রিশাল থে‌কে কোন যাত্রীবাহী বাস যাত্রী নি‌য়ে কোথাও যাওয়ার সু‌যোগ নেই।এদি‌কে পটুয়াখালী মি‌নিবাস মা‌লিক স‌মি‌তির সাধারণ সম্পাদক কাওসার হো‌সেন শিপন জানান,রুপাতলী থে‌কে অভ্যন্তরীণ ও দুরপাল্লার রু‌টের বাস চলাচল বন্ধ ক‌রে দেবেন।যে‌হেতু সকাল থে‌কে চলাচল করায় এখনো কিছু বাস জেলার বা‌হি‌রে রয়েছে। অন্য জেলার বাস রুপাতলীতে এখনো রয়েছে তাই সন্ধ্যা পর্যন্ত তারা অ‌পেক্ষা কর‌বেন। এরপর বাস চলাচল বন্ধ ক‌রে দেওয়া হ‌বে।ব‌রিশালের ‌জেলা প্রশাসক(ডিসি)এস এম অ‌জিয়র রহমান জানান,সা‌র্বিক দিক বি‌বেচনা ক‌রে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হ‌য়ে‌ছে।

Top