সাবান দিয়ে হাত-মুখ ধুয়ে প্রবেশের নিয়ম চালু করেছেন শেবাচিম - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

সাবান দিয়ে হাত-মুখ ধুয়ে প্রবেশের নিয়ম চালু করেছেন শেবাচিম


পাখি আক্তার:সাবান দিয়ে হাত-মুখ ধুয়ে প্রবেশের নিয়ম চালু করেছেন বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ(শেবাচিম)হাসপাতাল পরিচালক ডা.মো.বাকির হোসেন।এ লক্ষে হাসপাতালের জরুরি বিভাগের সামনে আটটি বেসিন স্থাপনসহ সাবান সরবরাহের ব্যবস্থা করেছেন তিনি। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল থেকে এ নিয়ম মেনে হাসপাতালে প্রবেশ করতে দেখা গেছে রোগী ও তাদের স্বজনসহ প্রবেশকারীদের।

নিজস্ব জনবল দিয়ে সবাইকে বাধ্যতামূলক হাত-মুখ ধুয়ে হাসপাতালের প্রবেশ নিশ্চিত করা হচ্ছে।এ বিষয়ে পরিচালক ডা.মো.বাকির হোসেন জানান,করোনা প্রতিরোধ ছাড়াও মানুষের সুস্থ থাকার জন্য সাবান দিয়ে কমপক্ষে বিশ সেকেন্ড হাত ধোওয়া জরুরি। হাসপাতালে প্রবেশের আগেই নয়, নিজ বাড়িতে নিয়মিত ও বারে বারে হাত ধোওয়ার অভ্যাস তৈরি হলেই আমাদের সফলতা আসবে।

Top