২ কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

২ কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।


রফিকুল ইসলাম:বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে ২ কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। মেট্রোপলিটন বিমানবন্দর থানাধীন ওই এলাকায় ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মহিউদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে দুই মাদক বিক্রেতা মো. আনোয়ার হেসেন (২৮) এবং নয়ন সিকদারকে(৩০)গ্রেপ্তার করেন। বুধবার সকালে ডিবি পুলিশ এক ইমেল বার্তায় এ তথ্য সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছে।একটি সূত্র জানায়- একই উপজেলার চাঁদপাশা ইউনিয়নের কোলচর গ্রামের সত্তার মোল্লার ছেলে আনোয়ার হোসেন এবং আজিজ সিকদারের ছেলে নয়ন সিকদার স্থানীয়ভাবে চিহ্নিত মাদক বিক্রেতা। তাদের বিরুদ্ধে মাদক সংক্রান্ত একাধিক মামলা চলমান রয়েছে। সম্প্রতি তারা গ্রেপ্তার হলেও জামিনে বেড়িয়ে ফের মাদক বিক্রিতে জড়িয়ে পড়েন।

প্রত্যক্ষদর্শীরা জানায়- মঙ্গলবার রাত ১২টার দিকে তারা দু’জন একটি ব্যাগভর্তি গাঁজা নিয়ে কারও জন্য বিক্রির অপেক্ষা ছিলেন। তৎমূহূর্তে গিয়ে ডিবি পুলিশের টিমটি তাদের গ্রেপ্তার করে।অভিযানে নেতৃত্ব দেওয়া ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মহিউদ্দিন জানান,দুই মাদক বিক্রেতাকে বাসস্ট্যান্ডে ঘোরাঘুরিতে স্থানীয়দের সন্দেহ হলে তাদের কাছে খবর আসে।পরে সেখানে অভিযান চালিয়ে মো. আনোয়ার হেসেন এবং নয়ন সিকদারকে গ্রেপ্তার করেন। এবং তাদের সাথে থাকা ব্যাগভর্তি দুই কেজি গাঁজা উদ্ধার করেন।
এই ঘটনায় বুধবার সংশ্লিষ্ট বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছে ডিবি পুলিশ।

Top