ব‌রিশা‌ল নদীবন্দর থে‌কে সরকা‌রি নি‌র্দেশনা অনুযায়ী বন্ধ র‌য়ে‌ছে সব ধর‌নের যাত্রীবা‌হী লঞ্চ চলাচল। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

ব‌রিশা‌ল নদীবন্দর থে‌কে সরকা‌রি নি‌র্দেশনা অনুযায়ী বন্ধ র‌য়ে‌ছে সব ধর‌নের যাত্রীবা‌হী লঞ্চ চলাচল।


রফিকুল ইসলাম:ব‌রিশা‌ল নদীবন্দর থে‌কে সরকা‌রি নি‌র্দেশনা অনুযায়ী বন্ধ র‌য়ে‌ছে সব ধর‌নের যাত্রীবা‌হী লঞ্চ চলাচল।ত‌বে কীর্তন‌খোলা নদী‌তে খেয়া পারাপার স্বাভা‌বিক র‌য়ে‌ছে।
বুধবার (২৫ মার্চ) বেলা সা‌ড়ে ১১টায় ব‌রিশাল নদী পন্টুন জনশূন্য দেখা গে‌ছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ক‌য়েকজন কর্মী পাহারায় আছেন।বিআইড‌ব্লিউ‌টিএর পন্টুন স্টাফ মো. দে‌লোয়ার হো‌সেন জানান, বুধবার দুপু‌রে লঞ্চ চলাচল ব‌ন্ধের সরকা‌রি নি‌র্দেশনা জারির পর থে‌কে ব‌রিশাল নদীবন্দর থেকে কোনো যাত্রীবা‌হী লঞ্চ ছে‌ড়ে যায়‌নি। নদীবন্দ‌রে যাতায়াতে পন্টু‌নের সবগু‌লো গেট বন্ধ ক‌রে দেওয়া হ‌য়ে‌ছে। জরুরি প্র‌য়োজ‌নের কোনো যাত্রী নদীবন্দ‌রে যেতে চাইলেও গে‌ট থে‌কে ফি‌রে যাচ্ছে।

এ‌দি‌কে লঞ্চ চলাচলে পু‌রোপু‌রি বন্ধ হ‌লেও স্বাভা‌বিক র‌য়ে‌ছে কীর্তন‌খোলা নদী‌তে খেয়া পারাপার।নদীবন্দর সংলগ্ন খেয়া ঘা‌টে অন্যান্য দি‌নের ম‌তোই খেয়া পারাপার হ‌তে দেখা গে‌ছে।পাশাপা‌শি জরুরি প্র‌য়োজ‌ন মেটা‌তে কিছু যাত্রী ব্যবহার ক‌রে‌ছেন।এ‌দি‌কে সকাল থে‌কে ব‌রিশাল নগ‌রের বে‌শি‌রভাগ দোকানপাট বন্ধ রে‌খে‌ছেন ব্যবসায়ীরা।ত‌বে নি‌র্দেশনা অনুযায়ী ফা‌র্মেসি ও মু‌দি দোকানগু‌লো খোলা র‌য়ে‌ছে।এর বা‌ইরে কিছু দোকানপাট‌ খোলা হ‌লেও তা আইন-শৃঙ্খলা বা‌হিনী বন্ধ করার জন্য ব্যবসায়ী‌দের বলছেন।অপর‌দি‌কে মহাসড়‌কে যাত্রীবা‌হী বাসসহ গণপ‌রিবহন চলাচল না করলেও মি‌নিট্রাক,পিকআপভ্যান,মা‌হিন্দ্রা ও ব্যাটা‌রিচা‌লিত ভ্যানে গন্ত‌ব্যে যাওয়ার চেষ্টা কর‌ছে সাধারণ মানুষ।এছাড়াও নগরী‌তে স্বল্প প‌রিস‌রে রিকশা ও মোটরসাই‌কেল চলাচল কর‌ছে।রাস্তাঘাট অ‌নেকটাই ফাঁকা র‌য়ে‌ছে।এ‌দি‌কে জেলা ও উপ‌জেলা প্রশাস‌নের ভ্রাম্যমাণ আদালত মাঠপর্যা‌য়ে বাজার তদা‌র‌কি ও প্রবাসী‌দের হোম কোয়া‌রেন্টিনে নি‌শ্চিত করার কাজ কর‌ছে।

Top