দেশের সরকারি-বেসরকারি কোনো হাসপাতাল করোনাভাইরাস আক্রান্ত রোগীকে চিকিৎসা দেয়ার ক্ষেত্রে অস্বীকৃতি জানাতে পারবে না। - Alokitobarta
আজ : রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ

দেশের সরকারি-বেসরকারি কোনো হাসপাতাল করোনাভাইরাস আক্রান্ত রোগীকে চিকিৎসা দেয়ার ক্ষেত্রে অস্বীকৃতি জানাতে পারবে না।


আলোকিত বার্তা:দেশের সরকারি-বেসরকারি কোনো হাসপাতাল করোনাভাইরাস আক্রান্ত রোগীকে চিকিৎসা দেয়ার ক্ষেত্রে অস্বীকৃতি জানাতে পারবে না।বুধবার(২৫ মার্চ)স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ড.আমিনুল হাসান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি জরুরি নির্দেশনায় এ তথ্য জানানো হয়।নির্দেশনার বলা হয়,সরকারি-বেসরকারি সব হাসপাতাল কর্তৃপক্ষ-চিকিৎসক কোনো করোনা আক্রান্ত রোগীকে চিকিৎসা দেয়ার ক্ষেত্রে অস্বীকৃতি জানাতে পারবেন না।

যদি কোনো রোগীর করোনাভাইরাসের লক্ষণ থাকে তবে প্রথম চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেবেন এবং প্রয়োজনে পিপিই প্রদানকৃত দ্বিতীয় চিকিৎসকের কাছে প্রেরণ করবেন এবং তিনি পিপিই পরিহিত অবস্থায় কোনো রোগীর চিকিৎসাসেবা দেবেন।নির্দেশনায় আরো বলা হয়,জেলা পর্যায়ে হাসপাতাল এবং তদূর্ধ্ব সব হাসপাতালের একটি অ্যাম্বুলেন্স করোনা আক্রান্ত রোগী পরিবহনের কাজে (ড্রাইভার ও পিপিইসহ) নির্দিষ্ট করতে হবে এবং ওই অ্যাম্বুলেন্সটি কোনোভাবেই সাধারণ রোগী পরিবহনের কাজে ব্যবহার করা যাবে না।

Top