বরিশালে করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে শেবাচিম হাসপাতালে দুই যুবককে ভর্তি করা হয়েছে। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশালে সংঘর্ষের ভিডিও ধারণ করায় আওয়ামী লীগের পেতাত্মা বাবুল মোহরীর নেতৃত্বে দুই সাংবাদিকের ওপর হাম... এক পুলিশ কর্মকর্তা! পুলিশ সম্পর্কে সাধারণ মানুষের নেতিবাচক সব ধারণা পাল্টে দিচ্ছে হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা ফেসবুকের কাঠগড়ায় একজন পুলিশ কর্মকর্তা—অভিযোগের আগে প্রমাণ কোথায়? কুমিল্লার প্রতিটি উপজেলায় গঠিত হবে ধর্ষণ প্রতিরোধ মঞ্চের কমিটি এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি কোটি কোটি টাকা লোপাট চলছে দুদকে অভিয... বরিশালে ডাঃ তহুরার হাতে বলি হলো উদীয়মান উদ্যোক্তা নাজিয়া মাইশা পে ফিক্সেশনের পর তিন মাসের বকেয়া সমন্বয় রোহিঙ্গা ইস্যুতে ঐক্যবদ্ধ চাপের আহ্বান বাংলাদেশের ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তা বরখাস্ত

বরিশালে করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে শেবাচিম হাসপাতালে দুই যুবককে ভর্তি করা হয়েছে।


পাখি আক্তার:বরিশালে করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে দুই যুবককে ভর্তি করা হয়েছে।সোমবার সন্ধ্যায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়।হাসপাতাল সূত্রে জানা যায়,ওইদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বরিশাল নগরের ৮ নম্বর ওয়ার্ডের বাজার রোড এলাকার শাওন মিয়া(২৩)হাসপাতালে ভর্তি হন। তিনি শ্বাসকষ্ট,কাশি ও জ্বরে ভুগছিলেন।

অপরদিকে বরিশালের বানারীপাড়া উপজেলার তেতলা গ্রামের স্বপন হাওলাদার(২৭)নামে এক রোগী জ্বর,গলা ব্যথা ও কাশি নিয়ে হাসপাতালে এলে তাকেও শেবাচিম হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়।শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, সন্দেহজনক ওই দুই যুবককে করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে। তারা করোনায় আক্রান্ত কিনা তা উচ্চতর পরীক্ষা-নিরীক্ষা শেষে জানা যাবে।প্রসংগত, এর আগে শেবাচিম হাসপাতালের করোনা ইউনিটে দুই ব্যক্তিকে করোনা আক্রান্ত সন্দেহে ভর্তি করা হয়েছিল। তাদরে মধ্যে একজনকে ছাড়পত্র দেয়া্ হয়েছে।

Top