বেনাপোল পোর্ট থানার অভিযান ১০০ বোতল ফেন্সিডিল ও ৪৮ কেজি গাঁজা উদ্ধার - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশালে সংঘর্ষের ভিডিও ধারণ করায় আওয়ামী লীগের পেতাত্মা বাবুল মোহরীর নেতৃত্বে দুই সাংবাদিকের ওপর হাম... এক পুলিশ কর্মকর্তা! পুলিশ সম্পর্কে সাধারণ মানুষের নেতিবাচক সব ধারণা পাল্টে দিচ্ছে হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা ফেসবুকের কাঠগড়ায় একজন পুলিশ কর্মকর্তা—অভিযোগের আগে প্রমাণ কোথায়? কুমিল্লার প্রতিটি উপজেলায় গঠিত হবে ধর্ষণ প্রতিরোধ মঞ্চের কমিটি এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি কোটি কোটি টাকা লোপাট চলছে দুদকে অভিয... বরিশালে ডাঃ তহুরার হাতে বলি হলো উদীয়মান উদ্যোক্তা নাজিয়া মাইশা পে ফিক্সেশনের পর তিন মাসের বকেয়া সমন্বয় রোহিঙ্গা ইস্যুতে ঐক্যবদ্ধ চাপের আহ্বান বাংলাদেশের ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তা বরখাস্ত

বেনাপোল পোর্ট থানার অভিযান ১০০ বোতল ফেন্সিডিল ও ৪৮ কেজি গাঁজা উদ্ধার


মোঃ সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: বেনাপোল পোর্ট থানাধীন বাহাদুরপুর ইউনিয়নের অন্তর্গত হাইস্কুলের পাশে মাঠের মধ্য থেকে ৪৮ কেজি গাঁজা ও ১০০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে বেনাপোল পোর্ট থানা পুলিশ।সোমবার(২৩শে মার্চ) মধ্য রাতে বেনাপোল পোর্ট থানার এসআই শফি আহম্মেদ রিয়েল ও এএসআই শাহিন ফরহাদ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বাহাদুরপুর ইউনিয়নের হাইস্কুলের পাশের মাঠ দিয়ে বিপুল পরিমাণ মাদক যাচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে সেখানে রাত আনুমানিক সাড়ে তিনটার সময় অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা মাদক ফেলে পালিয়ে যায়, পরে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ৪৮ কেজি গাঁজা ও ১০০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন বাহাদুরপুর গ্রামের হাইস্কুলের পাশের মাঠে অভিযান চালিয়ে ৪৮ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় এবং পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যেতে সক্ষম হয়।

Top