করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে বরিশাল থেকে সারাদেশের সাথে লঞ্চ যোগাযোগ বন্ধ রাখার ঘোষণা - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশালে সংঘর্ষের ভিডিও ধারণ করায় আওয়ামী লীগের পেতাত্মা বাবুল মোহরীর নেতৃত্বে দুই সাংবাদিকের ওপর হাম... এক পুলিশ কর্মকর্তা! পুলিশ সম্পর্কে সাধারণ মানুষের নেতিবাচক সব ধারণা পাল্টে দিচ্ছে হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা ফেসবুকের কাঠগড়ায় একজন পুলিশ কর্মকর্তা—অভিযোগের আগে প্রমাণ কোথায়? কুমিল্লার প্রতিটি উপজেলায় গঠিত হবে ধর্ষণ প্রতিরোধ মঞ্চের কমিটি এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি কোটি কোটি টাকা লোপাট চলছে দুদকে অভিয... বরিশালে ডাঃ তহুরার হাতে বলি হলো উদীয়মান উদ্যোক্তা নাজিয়া মাইশা পে ফিক্সেশনের পর তিন মাসের বকেয়া সমন্বয় রোহিঙ্গা ইস্যুতে ঐক্যবদ্ধ চাপের আহ্বান বাংলাদেশের ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তা বরখাস্ত

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে বরিশাল থেকে সারাদেশের সাথে লঞ্চ যোগাযোগ বন্ধ রাখার ঘোষণা


রফিকুল ইসলাম:করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে বরিশাল থেকে সারাদেশের সাথে লঞ্চ যোগাযোগ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বরিশাল বিআইডব্লিউটিএ।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় এই ঘোষণার কথা জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বিআইডব্লিউটিএ’র পরিচালক আজমল হুদা মিঠু সরকার।

তিনি বলেন, বরিশাল নদী বন্দরসহ সববন্দর থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত সবধরনের যাত্রবাহী লঞ্চ চলাচল বন্ধ থাকবে। প্রতিদিন রাতে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যে লঞ্চ চলাচল করত তাও বন্ধ থাকবে। নির্দেশনা অমান্য করে কেউ লঞ্চ চালালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।এর আগে আজ মঙ্গলবার (২৪ মার্চ) বিকেল থেকে সারাদেশে যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে সরকার।

পরবর্তী নিরেদশনা না দেওয়া পর্যন্ত এই ঘোষণা কার্যকর থাকবে বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান।তিনি বলেন, যাত্রীবাহী নৌ চলাচল বন্ধ রাখা হলেও পণ্যবাহী নৌযানসহ জরুরি প্রয়োজনে নৌযান চলাচল করবে।করোনা ভাইরাস সংক্রমণ রোধে জনসমাগম এড়ানোসহ গণপরিবহনে ভ্রমণ নিষেধ করে আসছেন বিশেষজ্ঞরা। এই পরিপ্রেক্ষিতে সারাদেশে লোকাল ও মেইল ট্রেন, গণপরিবহনের পাশাপাশি যাত্রীবাহী নৌযান চলাচলও বন্ধ ঘোষণা করা হলো।

Top