বিশ্বজুড়ে করোনাভাইরাস আতঙ্ক যখন তুঙ্গে তখন মানুষকে সচেতন ও প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে মাঠে নেমেছে আনসার সদস্যরা - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশালে সংঘর্ষের ভিডিও ধারণ করায় আওয়ামী লীগের পেতাত্মা বাবুল মোহরীর নেতৃত্বে দুই সাংবাদিকের ওপর হাম... এক পুলিশ কর্মকর্তা! পুলিশ সম্পর্কে সাধারণ মানুষের নেতিবাচক সব ধারণা পাল্টে দিচ্ছে হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা ফেসবুকের কাঠগড়ায় একজন পুলিশ কর্মকর্তা—অভিযোগের আগে প্রমাণ কোথায়? কুমিল্লার প্রতিটি উপজেলায় গঠিত হবে ধর্ষণ প্রতিরোধ মঞ্চের কমিটি এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি কোটি কোটি টাকা লোপাট চলছে দুদকে অভিয... বরিশালে ডাঃ তহুরার হাতে বলি হলো উদীয়মান উদ্যোক্তা নাজিয়া মাইশা পে ফিক্সেশনের পর তিন মাসের বকেয়া সমন্বয় রোহিঙ্গা ইস্যুতে ঐক্যবদ্ধ চাপের আহ্বান বাংলাদেশের ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তা বরখাস্ত

বিশ্বজুড়ে করোনাভাইরাস আতঙ্ক যখন তুঙ্গে তখন মানুষকে সচেতন ও প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে মাঠে নেমেছে আনসার সদস্যরা


পাখি আক্তার:বিশ্বজুড়ে করোনাভাইরাস আতঙ্ক যখন তুঙ্গে তখন মানুষকে সচেতন ও প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে মাঠে নেমেছে আনসার সদস্যরা।মঙ্গলবার দুপুরে বরিশাল জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের সম্মানিত জেলা কমান্ড্যান্ট সৈয়দ ইফতেহার আলীর নির্দেশনায় দলনেতা ও দলনেত্রীদের মাঝে জনসচেতনতামূলক লিফলেট বিতরন করছেন আয়শা সুলতানা, আনসার ও ভিডিপি কর্মকর্তা ও এ কে এম ইদ্রিস আলী আকন, উপজেলা প্রশিক্ষক, সদর, বরিশাল। পাশাপাশি দলনেতা ও দলনেত্রীর মাধ্যমে উপজেলায় বিভিন্ন স্থানে এ লিফলেট বিতরণ করেন।

এ সময় তারা ব্যবসায়ী, দিনমজুর, গাড়ির ড্রাইভারসহ পথচারীদের হাতে এসব লিফলেট তুলে দেন । আনসার ও ভিডিপি সদস্যরা জনগণকে আতঙ্কিত না হয়ে নিয়মিত হাত-মুখ ও পা ধোয়া, বাড়ির আঙ্গিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাসহ বিদেশ ফেরত প্রবাসিদের হোম কোয়ারেন্টাইন থাকার পরামর্শ দেন।এ বিষয়ে উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক এ কে এম ইদ্রিস আলী আকন জানান, সারা বিশ্বে করোনা আতঙ্কে মানুষ ভুগছে। এক দেশ থেকে অন্য দেশের যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। মানুষ যাতে এই আতঙ্ক এবং করোনা প্রতিরোধ সম্পর্কে বুঝতে পারে তার জন্য আমরা সচেতনতা গড়ে তোলার লক্ষে এই লিফলেট বিতরণ করছি। সাথে সাথে মানুষকে সাহস ও যোগাচ্ছি আমাদের বাহিনীর সদস্য গন উপজেলা প্রশাসনকে দেশে ফেরৎ প্রবাসীদের হোম কোয়ারেন্টাইন পালনের কার্যক্রম সফল করতে সহযোগীতা করে যাচ্ছে।

Top