করোনা আতঙ্কে বেনাপোল বন্দরের আমদানি রফতানি বানিজ্য বন্ধঃ বিদেশী নাগরিকদের প্রবেশ নিশিদ্ধ - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

করোনা আতঙ্কে বেনাপোল বন্দরের আমদানি রফতানি বানিজ্য বন্ধঃ বিদেশী নাগরিকদের প্রবেশ নিশিদ্ধ


মোঃ সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:করোনা আতঙ্কে ভারতের পেট্রাপোল বন্দরের সাথে দেশের সর্বোবৃহৎ স্থল বন্দর বেনাপোল এর সাথে সকল ধরনের আমদানি রফতানি বানিজ্য বন্ধ রয়েছে। সাথে আন্তর্জাতিক এই সীমান্ত বেনাপোল দিয়ে কোন বিদেশী নাগরিক যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে তাও বন্ধের ঘোষনা দিয়েছেন বেনাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ। তবে ভারতে যাওয়া বাংলাদেশীরা শুধু আসতে পারবে।বেনাপোল বন্দর সুত্র জানায়, পন্যবাহী ট্রাক বা ট্রাকের চালক ও হেলপারদের মাধ্যমে করোনা ভাইরাসের জীবানু এক দেশে থেকে অন্য দেশে প্রভাব বিস্তার না করতে পারে সেই লক্ষে বেনাপোল বন্দর এর সাথে সকল ধরনের আমদানি রফতানি বানিজ্য বন্ধ করে দিয়েছে ভারত সরকার।

সোমবার সকাল ১০ টায় বৈঠকের পর ভারতীয় সরকার আমদানি রফতানি বানিজ্য আগামি ২৭ মার্চ পর্যন্ত বন্ধের ঘোষনা দেয়। ভারতের হরিদাসপুর সিএন্ডএফ এজেন্ড ব্যবসায়ী পলাশ কুমার বলেন, ভারতের বিভিন্ন রাজ্যে করোনা ভাইরাসের কারনে পশ্চিমবঙ্গ সরকার ৩১ মার্চ পর্যন্ত লক ডাউন ঘোষন করেছেন। সে জন্য বেনাপোল – পেট্রাপোল বন্দর দিয়ে সকল ধরনের আমদানি রফতানি বানিজ্য বন্ধ রয়েছে।বেনাপোল ইমিগ্রেমন ওসি (তদন্ত) মহাসিন হোসেন বলেন, কোন বিদেশী নাগরিক বেনাপোল ইমিগ্রেশন হয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারবে না। তবে যে সব বাংলাদেশী ভারতে রয়েছে তারা শুধু মাত্র আসতে পারবে। এবং ওই সকল বাংলাদেশী নাগরিকদের দেশে এসে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে।বেনাপোল কাস্টমসের এসি উত্তম চাকমা বলেন, করোনা ভাইরাসের প্রভাব বিস্তার রোধে বেনাপোল বন্দর দিয়ে ভারত বাংলাদেশের মধ্যে আমদানি রফতানি বানিজ্য আজ থেকে ২৭ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে।

Top