হাত ধোয়ার তরল সাবান ও জীবাণুনাশক স্প্রে তৈরি করে সাধারণ শ্রমজীবি মানুষের মধ্যে বিতরণ শুরু - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশালে সংঘর্ষের ভিডিও ধারণ করায় আওয়ামী লীগের পেতাত্মা বাবুল মোহরীর নেতৃত্বে দুই সাংবাদিকের ওপর হাম... এক পুলিশ কর্মকর্তা! পুলিশ সম্পর্কে সাধারণ মানুষের নেতিবাচক সব ধারণা পাল্টে দিচ্ছে হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা ফেসবুকের কাঠগড়ায় একজন পুলিশ কর্মকর্তা—অভিযোগের আগে প্রমাণ কোথায়? কুমিল্লার প্রতিটি উপজেলায় গঠিত হবে ধর্ষণ প্রতিরোধ মঞ্চের কমিটি এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি কোটি কোটি টাকা লোপাট চলছে দুদকে অভিয... বরিশালে ডাঃ তহুরার হাতে বলি হলো উদীয়মান উদ্যোক্তা নাজিয়া মাইশা পে ফিক্সেশনের পর তিন মাসের বকেয়া সমন্বয় রোহিঙ্গা ইস্যুতে ঐক্যবদ্ধ চাপের আহ্বান বাংলাদেশের ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তা বরখাস্ত

হাত ধোয়ার তরল সাবান ও জীবাণুনাশক স্প্রে তৈরি করে সাধারণ শ্রমজীবি মানুষের মধ্যে বিতরণ শুরু


পাখি আক্তার:হাত ধোয়ার তরল সাবান ও জীবাণুনাশক স্প্রে তৈরি করে সাধারণ শ্রমজীবি মানুষের মধ্যে বিতরণ শুরু করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) বরিশাল জেলা কমিটি।রোববার (২২ মার্চ) দুপুরে নগরের অশ্বিনী কুমার হলের সামনে আনুষ্ঠানিকভাবে যানবাহন চালক ও শ্রমজীবি মানুষের মধ্যে বিনামূল্যে বাসদের তৈরি করা এসব সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করা হয়।এসময় বাসদ বরিশাল জেলা শাখার আহবায়ক ইমরান হাবিব রুম্মন, সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তীসহ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ডা.মনীষা চক্রবর্তী জানান,শুরু থেকেই করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে,জনসচেতনার লক্ষে কাজ করে যাচ্ছে বাসদ।মাঠ পর্যায়ে মাইকে সচেতনতামূলক প্রচারণা চালানোর পাশাপাশি লিফলেটও বিতরণ করছেন তারা।এছাড়াও হেল্পলাইনে ও সরাসরি সাধারণ মানুষকে স্বাস্থ্য সহায়তা দিচ্ছেন তারা।তিনি জানান,দলীয় নেতা-কর্মীদের চেষ্টায় সাধারণ মানুষ বিশেষ করে শ্রমজীবী মানুষের মধ্যে বিনামূল্যে মাস্ক,হ্যান্ড স্যানিটাইজার ও জীবাণুনাশক স্প্রে বিতরণ কার্যক্রম শুরু করেছেন। প্রথমদিনেই তারা তিনশ’র বেশি মানুষকে এ সহায়তা দিয়েছেন। পরে আরও মানুষকে এ সহায়তা দেওয়া হবে।ডা.মনীষা চক্রবর্তী জানান, জীবাণুনাশক স্প্রে ও হাত ধোয়ার তরল সাবান দলীয় উদ্যোগে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে তারা ম্যানুয়ালি তৈরি করেছেন।

Top