বড়ছড়াসহ তিন শুল্ক ষ্টেশনে ভারতীয় কয়লা চুনাপাথর রফতানি স্থগিত - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশালে সংঘর্ষের ভিডিও ধারণ করায় আওয়ামী লীগের পেতাত্মা বাবুল মোহরীর নেতৃত্বে দুই সাংবাদিকের ওপর হাম... এক পুলিশ কর্মকর্তা! পুলিশ সম্পর্কে সাধারণ মানুষের নেতিবাচক সব ধারণা পাল্টে দিচ্ছে হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা ফেসবুকের কাঠগড়ায় একজন পুলিশ কর্মকর্তা—অভিযোগের আগে প্রমাণ কোথায়? কুমিল্লার প্রতিটি উপজেলায় গঠিত হবে ধর্ষণ প্রতিরোধ মঞ্চের কমিটি এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি কোটি কোটি টাকা লোপাট চলছে দুদকে অভিয... বরিশালে ডাঃ তহুরার হাতে বলি হলো উদীয়মান উদ্যোক্তা নাজিয়া মাইশা পে ফিক্সেশনের পর তিন মাসের বকেয়া সমন্বয় রোহিঙ্গা ইস্যুতে ঐক্যবদ্ধ চাপের আহ্বান বাংলাদেশের ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তা বরখাস্ত

বড়ছড়াসহ তিন শুল্ক ষ্টেশনে ভারতীয় কয়লা চুনাপাথর রফতানি স্থগিত


তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সারাবিশ্বে করোনা ভাইরাস মহামারীতে পরিণত হওয়ায় এবারভারতের মেঘালয় রাজ্য হতে সুনামগঞ্জের তিন শুল্ক ষ্টেশন দিয়ে কয়লা চুনাপাথর রফতানিকার্যক্রম আপাতত স্থগিত করা হয়েছে।ভারতের মেঘালয় রাজ্যে থাকা কয়লা চুনাপাথর রফতানী কারক সংগঠন বাগলী এক্সপোটার্সএ্যাসোসিয়েশন এমন সিদ্ধান্ত নিয়েছেন।
তাহিরপুরের বড়ছড়া শুল্ক ষ্টেশনের রাজস্ব কর্মকর্তাকে ওই বিষয়টি জানিয়ে ভারতীয় এক্সপোটার্সএ্যাসোসিয়েশনের পক্ষ হতে এক জরুরী ই-মেইলে প্রেরণের মাধ্যমে রফতানী কার্যক্রম আপাততস্থগিতের বিষয়টি জানিয়ে দেয়া হয়েছে।

সুনামগঞ্জের তাহিরপুরের বড়ছড়া শুল্ক ষ্টেশনের রাজস্ব কর্মকর্তা মো.রেজাউল করিম জানান,ভারতের মেঘালয় রাজ্যের বাগলী এক্সপোটার্স (রফতানিকারক) এ্যাসোসিয়েশন সাউথ ওয়েষ্ট খাসিহিল্স নেতৃবৃন্ধ রবিবার সকালে প্রেরিত এক জরুরী ই-মেইলে করোনা ভাইরাসের প্রভাবের কারনদেখিয়ে তাহিরপুরের বড়ছড়া, চারাগাঁও, বাগলী এ তিন শুল্ক ষ্টেশন দিয়ে কয়লা-চুনাপাথর রফতানিকার্যক্রম আপাতত স্থগিত রাখার বিষয়টি আমাদেরকে অবহিত করেছেন।তিনি আরো বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় ঝুঁকি এড়াতে চলতি বছরের ২৩ হতে ৩১ মার্চ টানা৯দিন ওই তিন শুল্ক ষ্টেশন দিয়ে ভারতীয় রফতানীকারকগণ আপাতত কয়লা ও চুনাপাথর রফতানিকার্যক্রম স্থগিত করেছেন।

Top