করোনা প্রতিরোধে হোম কোয়ারেন্টিনে গেছেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশালে সংঘর্ষের ভিডিও ধারণ করায় আওয়ামী লীগের পেতাত্মা বাবুল মোহরীর নেতৃত্বে দুই সাংবাদিকের ওপর হাম... এক পুলিশ কর্মকর্তা! পুলিশ সম্পর্কে সাধারণ মানুষের নেতিবাচক সব ধারণা পাল্টে দিচ্ছে হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা ফেসবুকের কাঠগড়ায় একজন পুলিশ কর্মকর্তা—অভিযোগের আগে প্রমাণ কোথায়? কুমিল্লার প্রতিটি উপজেলায় গঠিত হবে ধর্ষণ প্রতিরোধ মঞ্চের কমিটি এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি কোটি কোটি টাকা লোপাট চলছে দুদকে অভিয... বরিশালে ডাঃ তহুরার হাতে বলি হলো উদীয়মান উদ্যোক্তা নাজিয়া মাইশা পে ফিক্সেশনের পর তিন মাসের বকেয়া সমন্বয় রোহিঙ্গা ইস্যুতে ঐক্যবদ্ধ চাপের আহ্বান বাংলাদেশের ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তা বরখাস্ত

করোনা প্রতিরোধে হোম কোয়ারেন্টিনে গেছেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)


পাখি আক্তার:করোনা প্রতিরোধে হোম কোয়ারেন্টিনে গেছেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুজিত হাওলাদার।ভারত থেকে ফিরে তিনি বাবুগঞ্জ উপজেলার সরকারি বাসভবনে হোম কোয়ারেন্টিনে রয়েছেন।শনিবার(২১ মার্চ)ভারতে প্রায় দু’মাসের চিকিৎসাজনিত ছুটি কাটিয়ে দেশে ফিরেন সুজিত হাওলাদার।তবে দেশে ফিরলেও ইউএনওর ভারপ্রাপ্ত দায়িত্বে থাকা সহকারী কমিশনার(এসি ল্যান্ড)নুসরাত জাহান খানের কাছ থেকে নিজের দায়িত্বভার বুঝে নেননি তিনি।এসি ল্যান্ডকে দায়িত্বে রেখেই রোববার (২২ মার্চ) ১৪ দিনের জন্য হোম কোয়ারেন্টিনে গেছেন ইউএনও সুজিত হাওলাদার।

এ বিষয়ে সহকারী কমিশনার(এসি ল্যান্ড)নুসরাত জাহান খান জানান,উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারতে যাওয়ার আগে ছুটিতে যাওয়ার সময়ই আমাকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে গেছেন। তার মেয়াদকাল ৩০ মার্চ পর্যন্ত রয়েছে।স্যার এসে দায়িত্ব না নিয়ে সরকারের নির্দেশনা অনুযায়ী হোম কোয়ারেন্টিনে চলে গেছেন।যেটা এখন বিদেশ থেকে আসা ব্যক্তিদের জন্য স্বাভাবিক একটা নিয়ম।হোম কোয়ারেন্টাইনে থাকার সত্যতা নিশ্চিত করে বাবুগঞ্জের ইউএনও সুজিত হাওলাদার সাংবাদিকদের জানান,চিকিৎসাজনিত কারণে দু’মাসের ছুটি নিয়ে সপরিবারে ভারতে গিয়েছিলেন তিনি। তবে ওই ছুটি ১৫ দিন বাকি থাকতেই দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ফিরে আসেন।তিনি জানান,যদিও করোনা ভাইরাসে আক্রান্তের কোনো উপসর্গ তার শরীরে নেই,তবুও সরকারি সিদ্ধান্ত মোতাবেক বাড়তি সতর্কতা অবলম্বনের জন্যই স্বেচ্ছায় ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

Top