প্রাণঘাতি করোনা ভাইরাস নিয়ে কেউ যাতে গুজব ছড়াতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

প্রাণঘাতি করোনা ভাইরাস নিয়ে কেউ যাতে গুজব ছড়াতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান


রফিকুল ইসলাম:প্রাণঘাতি করোনা ভাইরাস নিয়ে কেউ যাতে গুজব ছড়াতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বরিশাল বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী।আজ সোমবার (২৩ মার্চ) সকালে করোনা প্রতিরোধে সচেনতা বৃদ্ধি ও করণীয় বিষয়ে বিভাগীয় কমিশনার অফিসের সন্মেলন কক্ষ থেকে বরিশাল বিভাগের ৬ জেলার জেলা প্রশাসকদের সাথে ভিডিও কনফারেন্সে এ আহ্বান জানান তিনি।

এসময় তিনি ছয় জেলার করোনার সর্বশেষ অবস্থা সম্পর্কে অবহিত হন এবং এ বিষয়ে আরও সচেনতা বৃদ্ধির বিষয়ে দিক নির্দেশনা দেন। পাশাপাশি করোনায় গুজবের ব্যাপারে সতর্ক থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের নির্দেশ দেন বিভাগীয় কমিশনার।ভিডিও কনফারেন্সে বরিশাল, ভোলা, পিরোজপুর, ঝালকাঠী, পটুয়াখালী ও বরগুনা জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিভিল সার্জনগণ অংশ নেন। এসময় অন্যদের মধ্যে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস অন্যদের মধ্যে বক্তব্য রাখেন।কনফারেন্সে জানানো হয় গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের ৬ জেলায় আরও ২৮৬ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত এ বিভাগে ১ হাজার ৯৯৪ জনকে বিশেষ ব্যবস্থায় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

Top