কালকিনি উপজেলার সাথে বরিশালের গৌরনদী উপজেলার নৌ-পথে যোগাযোগ সীমিত করা হয়েছে। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

কালকিনি উপজেলার সাথে বরিশালের গৌরনদী উপজেলার নৌ-পথে যোগাযোগ সীমিত করা হয়েছে।


পাখি আক্তার:বিদেশফেরত প্রবাসীদের অবাধ যাতায়াত ও শিবচরে সতর্ক অবস্থার কারণে মাদারীপুরের কালকিনি উপজেলার সাথে বরিশালের গৌরনদী উপজেলার নৌ-পথে যোগাযোগ সীমিত করা হয়েছে।পাশাপাশি সড়ক ও নৌ-পথে প্রশাসনিক নজরদারি বাড়ানো হয়েছে।এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে,গৌরনদীর পালরদী নদীর অপরপ্রান্তে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার অবস্থান।ওই উপজেলার বহু পরিবারের গৃহকর্তাসহ সদস্যরা প্রবাসে থাকেন,এমনকি ইটালিপাড়া নামে একটি জায়গার নামও মানুষের মুখে মুখে প্রচলিত রয়েছে।তবে এসব জায়গার মানুষের বেশিরভাগ কাজ বরিশালের গৌরনদী উপজেলা সদর কেন্দ্রিক।প্রবাসে করোনা ভাইরাস মহামারি আকার ধারণ করার পর গত কয়েকদিনে বৃহত্তর মাদারীপুর জেলার বিভিন্ন উপজেলার প্রবাসীরা নিজ নিজ গ্রামে ফিরে আসেন। যারা অনেকেই হোম কোয়ারেন্টিনে না থেকে পালরদী নদীর খেয়া নৌকা পারাপার হয়েই অবাধে গৌরনদী উপজেলার ঘুরে বেড়াচ্ছেন। যে কারণে গৌরনদীবাসীর মধ্যে করোনা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। একারণেই পালরদী নদীর ১২টি খেয়া নৌকা চলাচল সীমিত করে দেয়া হয়েছে।

শনিবার (২১ মার্চ) সন্ধ্যায় বিষয়টি জানিয়েছেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান। তিনি জানান, খেয়া চলাচল সীমিত করার পাশাপাশি, উপজেলা প্রশাসন ও পুলিশ সদস্যরা নজরদারি বাড়িয়েছেন। গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রব হাওলাদার জানান, কোন কিছুই বন্ধ করে দেয়া হয়নি, শুধু প্রবাসীদের অবাধ ঘোরাফেরা রোধে পালরদী নদীতে অর্থাৎ গৌরনদী ও কালকিনি উপজেলার সীমান্তবর্তী নদীর ১২টি খেয়ার চলাচল সীমিত করা হয়েছে। পাশাপাশি সড়ক ও নৌপথে নজরদারি বাড়ানো হয়েছে।

Top