তালতলীতে অতিরিক্ত মূল্যে পিয়াজ বিক্রি ভ্রাম্যমাণ আদালতে জরিমানা - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশালে সংঘর্ষের ভিডিও ধারণ করায় আওয়ামী লীগের পেতাত্মা বাবুল মোহরীর নেতৃত্বে দুই সাংবাদিকের ওপর হাম... এক পুলিশ কর্মকর্তা! পুলিশ সম্পর্কে সাধারণ মানুষের নেতিবাচক সব ধারণা পাল্টে দিচ্ছে হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা ফেসবুকের কাঠগড়ায় একজন পুলিশ কর্মকর্তা—অভিযোগের আগে প্রমাণ কোথায়? কুমিল্লার প্রতিটি উপজেলায় গঠিত হবে ধর্ষণ প্রতিরোধ মঞ্চের কমিটি এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি কোটি কোটি টাকা লোপাট চলছে দুদকে অভিয... বরিশালে ডাঃ তহুরার হাতে বলি হলো উদীয়মান উদ্যোক্তা নাজিয়া মাইশা পে ফিক্সেশনের পর তিন মাসের বকেয়া সমন্বয় রোহিঙ্গা ইস্যুতে ঐক্যবদ্ধ চাপের আহ্বান বাংলাদেশের ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তা বরখাস্ত

তালতলীতে অতিরিক্ত মূল্যে পিয়াজ বিক্রি ভ্রাম্যমাণ আদালতে জরিমানা


মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধি :বিশ্বে মহামারী করোনা ভাইরাসকে পুজি করে অতিরিক্ত মূল্য পিয়াজ বিক্রয়ের দায়ে বরগুনার তালতলীতে তিন ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।রবিবার(২১ মার্চ ) দুপুরে তালতলী সদর বাজার বিভিন্ন দোকানে এ অভিযান চালিয়ে তাদেরকে জরিমানা করা হয়। তিন ব্যবসায়ী হলো আনোয়ার মদিমনহরীর মালিক আনোয়ার কে ২ হাজার,বাবুল চন্দ্র শীলকে ২ হাজার ও আবুল কালামকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

তালতলী উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত সেলিম মিঞা জানান,তালতলী সদর বাজারে করোনাকে পুঁজি করে ৫৫টাকার পিয়াজ ৬৫ টাকা করে বিক্রয় করার অপরাধে তিন ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাদেরকে সচেতন করা হয়েছে যাতে ভবিষ্যতে অতিরিক্ত দামে কোনো ধরনের পন্য দ্রব্যমূল্যের বিক্রি না করে। সব সময় আমাদের ভ্রাম্যমাণ আদালত মাঠে কাজ করছি। তিনি আরও বলে প্রতিদিন আমাদের ভ্রাম্যমাণ আদালত জেল জরিমানা করা হচ্ছে। আর ব্যবসায়ীরা সিন্ডিকেট করে নিত্যপন্যের দাম বৃদ্ধি করতে না পারে সেদিকে নজর রয়েছে ।

Top