করোনা ভাইরাস প্রতিরোধে বন্দর থানা পুলিশের মাইকিং ও প্রচারনা - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশালে সংঘর্ষের ভিডিও ধারণ করায় আওয়ামী লীগের পেতাত্মা বাবুল মোহরীর নেতৃত্বে দুই সাংবাদিকের ওপর হাম... এক পুলিশ কর্মকর্তা! পুলিশ সম্পর্কে সাধারণ মানুষের নেতিবাচক সব ধারণা পাল্টে দিচ্ছে হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা ফেসবুকের কাঠগড়ায় একজন পুলিশ কর্মকর্তা—অভিযোগের আগে প্রমাণ কোথায়? কুমিল্লার প্রতিটি উপজেলায় গঠিত হবে ধর্ষণ প্রতিরোধ মঞ্চের কমিটি এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি কোটি কোটি টাকা লোপাট চলছে দুদকে অভিয... বরিশালে ডাঃ তহুরার হাতে বলি হলো উদীয়মান উদ্যোক্তা নাজিয়া মাইশা পে ফিক্সেশনের পর তিন মাসের বকেয়া সমন্বয় রোহিঙ্গা ইস্যুতে ঐক্যবদ্ধ চাপের আহ্বান বাংলাদেশের ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তা বরখাস্ত

করোনা ভাইরাস প্রতিরোধে বন্দর থানা পুলিশের মাইকিং ও প্রচারনা


রেদওয়ান শাওন:সম্প্রতি করোনা ভাইরাস মানুষ থেকে মানুষে সংক্রমিত একটি বহুল আলোচিত রোগ। এটি মানুষ ছাড়াও বিভিন্ন পশু-পাখি, বিড়াল, উট ও বাদুড়ের মধ্যে দেখা যায়। সাধারণত প্রাণিদেহে সংক্রমিত করোনা ভাইরাস মানুষকে আক্রান্ত করেনা। করোনা ভাইরাসের হাত থেকে বাচতে বরিশাল সদর উপজেলার বন্দর থানা এলাকায় লিফলেট বিতরন ও মাইকিং করা হয়েছে। করোনা ভাইরাস সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে বরিশাল মেট্রোপলিটন পুলিশ বন্দর থানার পক্ষ থেকে এই লিফলেট বিতরন ও মাইকিং করানো হয়। গতকাল রবিবার (২২ মার্চ) সকাল ১০ টা থেকে সারাদিন থানা এলাকার লাহারহাট, সাহেবেরহাট, দুর্গাপুর, সোনালী পুল, দিনারের পুল, চরকাউয়া, বৈরাগীবাড়ি পুল, তালুকদারহাট, মজিদ হাওলাদার বাড়ি, মৌলভীর হাট, কানাইপুরা, জালিয়াবাড়ি পুল, পতাং মোড়, নেহালগঞ্জ, চন্দ্রমোহন ও টুমচর এলাকায় মানে ৪-টি ইউনিয়নেই লিফলেট বিতরণ করেন বন্দর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন তালুকদার। এ সময় অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ আসাদুজ্জামান, অফিসার ইনচার্জ (অপারেশন) সঞ্জয় কুমার দত্ত , সাব ইন্সপেক্টর চম্পা, মেহেদি হাসান, সাইফুল, সজল সাহাসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন। করোনা ভাইরাস প্রতিরোধে ধারাভাষ্যকর ছিলেন সাব ইন্সপেক্টর চম্পা ও সাব ইন্সপেক্টর মেহেদি হাসান।

করোনা সম্পর্কে ওসি আনোয়ার হোসেন তালুকদার সাধারন মানুষকে সতর্ক করে বলেছেন, বিশেষজ্ঞরা নিশ্চিত হয়েছেন যে, এ ভাইরাসটি একজন মানুষের দেহ থেকে আরেকজন মানুষের দেহে দ্রুত ছড়াতে পারে। করোনা ভাইরাস মানুষের ফুসফুসে সংক্রমণ ঘটায় এবং শ্বাসতন্ত্রের মাধ্যমেই এটি একজনের দেহ থেকে আরেকজনের দেহে ছড়ায়। এর লক্ষণ হলো জ্বর, কাশি, শ্বাসকষ্ট, নিউমোনিয়া, অরগ্যান ফেইলিওর বা দেহের বিভিন্ন প্রত্যঙ্গ বিকল হয়ে যাওয়া। ভাইরাসটি শরীরে ঢোকার পর সংক্রমণের লক্ষণ দেখা দিতে প্রায় পাঁচ দিন লাগে। এই করোনার প্রথম লক্ষণ হচ্ছে জ্বর তারপর দেখা দেয় শুকনো কাশি এবং এক সপ্তাহের মধ্যে দেখা দেয় শ্বাসকষ্ট। এই ভাইরাস থেকে বাচতে আপনারা আক্রান্ত ব্যক্তি হতে কমপক্ষে দুই হাত দূরে থাকবেন। বারবার প্রয়োজনমতো সাবান পানি দিয়ে ২০ সেকেন্ড ধরে হাত ধুয়ে ফেলবেন এমনকি বিশেষ করে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ হবেন না কিংবা সংক্রমণস্থলে ভ্রমণ করবেন না। জীবিত অথবা মৃত গৃহপালিত/বন্যপ্রাণী থেকে দূরে থাকবেন। ভ্রমণকারীগণ আক্রান্ত হলে কাশি শিষ্টাচার অনুশীলন করবেন (আক্রান্ত ব্যক্তি হতে দূরত্ব বজায় রাখা, হাঁচি-কাশির সময় মুখ ঢেকে রাখা, হাত ধোয়া, যেখানে-সেখানে কফ, কাশি না ফেলা)। তাই এই ভাইরাসের খবর শুনে আপনারা কেউ আতংকিত না হয়ে মানুষ যেন সচেতন হয় সেই লক্ষে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিন। বন্দর থানা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় প্রচারপত্র বিলি ও মাইকিং করে ব্যাপক প্রচারণা চালানো হয়েছে। এছাড়া মানুষ যেন কাজের বাইরে এক জায়গায় জমায়েত না হয়, সে ব্যাপারেও তাদের বোঝানো হয়েছে।

Top