বরিশাল নগরীর সব আবাসিক হোটেল,মোটেল ও রিসোর্ট বন্ধ করে দিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ ও জেলা প্রশাসন। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

বরিশাল নগরীর সব আবাসিক হোটেল,মোটেল ও রিসোর্ট বন্ধ করে দিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ ও জেলা প্রশাসন।


রফিকুল ইসলাম:করোনাভাইরাস সংক্রমন ঠেকাতে বরিশাল নগরীর সব আবাসিক হোটেল,মোটেল ও রিসোর্ট বন্ধ করে দিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ ও জেলা প্রশাসন। শুক্রবার প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেয়া হয়।এর আগে বৃহস্পতিবার করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে কক্সবাজার,খাগড়াছড়ি,খুলনাসহ দেশের বিভিন্ন পর্যটনস্পট বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ভ্রমণ থেকে বিরত থাকতে পর্যটকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এদিকে করোনা আক্রান্তের খবর ছড়িয়ে পড়ার পর থেকে পর্যটন স্পটগুলোর হোটেল বুকিং বাতিল করেছেন পর্যটকরা।এর আগে বুধবার দেশের অন্যতম পর্যটনকেন্দ্র পটুয়াখালীর কুয়াকাটা ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এ উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন।

Top