বেনাপোলে এক লাখ ২০ হাজার মার্কিন ডলার সহ হুন্ডি পাচারকারী আটক - Alokitobarta
আজ : শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
দলে শৃঙ্খলা ফেরাতে এবার কঠোর অবস্থান বিএনপির নানিয়ারচরে উপজেলা আইন-শৃঙ্খলা সভা: মাদক ও অপরাধ দমনে জিরো টলারেন্স ঘোষণা বরিশালে সংঘর্ষের ভিডিও ধারণ করায় আওয়ামী লীগের পেতাত্মা বাবুল মোহরীর নেতৃত্বে দুই সাংবাদিকের ওপর হাম... এক পুলিশ কর্মকর্তা! পুলিশ সম্পর্কে সাধারণ মানুষের নেতিবাচক সব ধারণা পাল্টে দিচ্ছে হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা ফেসবুকের কাঠগড়ায় একজন পুলিশ কর্মকর্তা—অভিযোগের আগে প্রমাণ কোথায়? কুমিল্লার প্রতিটি উপজেলায় গঠিত হবে ধর্ষণ প্রতিরোধ মঞ্চের কমিটি এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি কোটি কোটি টাকা লোপাট চলছে দুদকে অভিয... বরিশালে ডাঃ তহুরার হাতে বলি হলো উদীয়মান উদ্যোক্তা নাজিয়া মাইশা পে ফিক্সেশনের পর তিন মাসের বকেয়া সমন্বয়

বেনাপোলে এক লাখ ২০ হাজার মার্কিন ডলার সহ হুন্ডি পাচারকারী আটক


মোঃ সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধিঃজসিম (৩০) নামে এক হুন্ডি পাচারকারীকে আটক করেছে। শনিবার সকাল ৯ টার সময় বেনাপোল পোর্ট থানার ধান্যখোলা গ্রাম থেকে তাকে এক লাখ ২০ হাজার মার্কিন ডলার সহ বিজিবি সদস্যরা আটক করে।আটক জসিম বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর গ্রামের আবু বক্কারের ছেলে।

ধান্যখোলা বিজিবি ক্যাম্পের সুবেদার সরোয়ার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের ধান্যখোলা গ্রামে অভিযান চালিয়ে জসিম নামে এক যুবককে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে এক লাখ ২০ হাজার মার্কিন ডলার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ডলারের বাংলা টাকায় মুল্য ১ কোটি এক লাখ টাকা।৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে, কর্নেল সেলিম রেজা ডলার উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেছেন আটক পাচারকারীকে ডলার সহ হুন্ডি পাচারের মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Top