বরিশাল নগরীর বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা বিশ্বপতি চ্যাটার্জী পরলোকগমন - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

বরিশাল নগরীর বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা বিশ্বপতি চ্যাটার্জী পরলোকগমন


রফিকুল ইসলাম:বরিশাল নগরীর বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা বিশ্বপতি চ্যাটার্জী(৭৫)পরলোকগমন করেছেন।(২০ মার্চ)শুক্রবার রাত ১২টার দিকে শেবাচিম হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিশ্বপতি চ্যাটার্জী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সমকাল ব্যুরো চিফ পুলক চ্যাটার্জীর বাবা। সিনিয়র সাংবাদিকের পিতার মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
উল্লেখ তিন মাস পূর্বে বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি পুলক চ্যাটার্জীর মাতাও পরলোকগমন করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে-বিশ্বপতি চ্যাটার্জী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।গত বছরের শেষের দিকে তার স্ত্রীর মৃত্যুর পরে তিনি বেশি ভেঙে পড়েন। শহরের সরকারি বরিশাল কলেজ এলাকার নিজ বাড়িতে রেখে তার চিকিৎসা চলছিল। শনিবার গভীর রাতে তিনি আকস্মিক অসুস্থ হয়ে পড়লে স্বজনেরা উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ বাড়িতে নিয়ে আসলে শোকাহত পরিবারকে সমবেদনা জানাতে ছুটে যান বরিশালের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ।শনিবার বেলা ১১টার দিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে তাকে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার দেওয়া হয়। এবং এই মুক্তিযোদ্ধার কফিকে বিভিন্ন সংগঠনের পক্ষে শেষ শ্রেদ্ধাস্বরুপ ফুল নিবেদন করা হয়। পরে বেলা ১২টার দিকে শহরের কাউনিয়া এলাকার মহাশ্মশানে অন্ত্যোষ্টিক্রিয়া করে স্বজনেরা।বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করে তার আত্মার শান্তি কামনা করেছেন বরিশাল ১ আসনের এমপি (মন্ত্রী) আবুল হাসানাত আব্দুল্লাহ,পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল জাহিদ ফারুক শামীম এমপি,বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়বাত সাদিক আব্দুল্লাহ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মধু প্রমুখ।

Top