বরিশাল শহরে দুই প্রবাসীকে ২০ হাজার টাকা জরিমানা
আলোকিত বার্তা:হোম কোয়ারেন্টিনে না থেকে ঝুঁকিপূর্ণভাবে ঘোরাফেরা করায় বরিশাল শহরে দুই প্রবাসীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।শুক্রবার (২০ মার্চ) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাদের এ জরিমানা করেন। পাশাপাশি তাদের হোম কোয়ারেন্টিনে থাকার জন্য নির্দেশ দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান,শহরের জীবনানন্দ দাশ সড়কের মুন্সিগঞ্জ এলাকায় ফ্রান্স প্রবাসী নিজ বাসা সংলগ্ন এলাকায় ঘোরাফেরা করছিলেন।এমন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হাতে-নাতে ধরা হয়। সরকারি নির্দেশ অমান্য করে হোম কোয়ারেন্টিনে না থাকার অপরাধে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।অপরদিকে হোম কোয়ারেন্টিন না মানার অপরাধে শহরের ২৯ নম্বর ওয়ার্ডের বাঘিয়া এলাকায় অভিযান চালিয়ে কুয়েত প্রবাসী মো. সাইদকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।