করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে বরিশাল বিভাগে ৭৬৪ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে বরিশাল বিভাগে ৭৬৪ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।


রফিকুল ইসলাম:করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে বরিশাল বিভাগে ৭৬৪ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।যার মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন ৩৬২ জনকে হোম কোয়ারেন্টিনে আনা হয়েছে। যা আগের ২৪ ঘণ্টার প্রায় দ্বিগুণ। আগের ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টিনে ২১৩ জনকে আনা হয়েছিল।শুক্রবার (২০ মার্চ) দুপুর ১২টার দিকে স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. বাসুদেব কুমার দাস এ তথ্য জানিয়েছেন।বিভাগের ছয় জেলার হিসাব অনুযায়ী, বরিশালে নতুন ৬৩ জনসহ ১৪৫ জন, পটুয়াখালীতে নতুন ৩৮ জনসহ ৭৭ জন, ভোলায় নতুন ১৩১ জনসহ ১৮০ জন, পিরোজপুরে নতুন ৩৭ জনসহ ১২০ জন, বরগুনায় নতুন ৬৫ জনসহ ১৪৫ জন ও ঝালকাঠিতে নতুন ২৮ জনসহ ৯১ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এছাড়া বরিশাল সিটি করপোরেশন এলাকায় ছয়জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

বাসুদেব কুমার জানান,কোয়ারেন্টিনে থাকা ৭৬৪ জনের অধিকাংশই প্রবাসী। এছাড়া বরগুনা জেলায় একজন রোগী আইসোলেশনে চিকিৎসাধীন। অপরদিকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে যে একজন রোগী আইসোলেশনে চিকিৎসাধীন ছিলেন তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে বরিশাল বিভাগে এখন পর্যন্ত কারো করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি।এদিকে বিভাগে কোয়ারেন্টিন শেষ করেছেন ৩৮ জন। যার মধ্যে বরিশালে ১৩ জন, পটুয়াখালীতে আটজন, পিরোজপুরে তিনজন, বরগুনায় ১১ জন ও ঝালকাঠিতে তিনজন রয়েছে।স্বাস্থ্য পরিচালক বলেন, কোয়ারেন্টিনে থাকা লোকজনদের পর্যবেক্ষণ করছেন স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্যকর্মী। পাশাপাশি এদের সবাইকে নিবিড় পর্যবেক্ষণে রাখার কাজে জেলা-উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সহায়তা করছে। আমরা ইউনিয়ন থেকে জেলা পর্যায়ে আমাদের সার্সিং কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আর সেবক-সেবিকা, চিকিৎসকসহ সংশ্লিষ্টদের নিরাপত্তায় পারসোনাল প্রটেকশন সরঞ্জাম এরইমধ্যে উপজেলা পর্যায়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। ফলে সংশ্লিষ্টদের শঙ্কার কোনো কারণ নেই।

তিনি জানান, স্বর্দি-কাশি ও জ্বরের রোগীকে দেখার জন্য আলাদা ব্যবস্থা হাসপাতালগুলোতে করা হয়েছে। টিকিট কাউন্টারে গেলেই এ বিষয়ে তথ্য জানা যাবে।বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম বলেন, বিদেশ থেকে আসা ব্যক্তি ছাড়া আমাদের দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ছড়ানোর কোনো লক্ষণ নেই। তাই ফিজিক্যালি বাড়িতে বাড়িতে গিয়ে বিদেশফেরত নাগরিকদের তথ্য নেওয়া হচ্ছে। রুট লেভেলে চেয়ারম্যান-মেম্বাররা এ কাজে সহযোগিতা করছেন। যে কথা শুনবে না তাদের বিরুদ্ধে আমরা ম্যাজিস্ট্রেটদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইন প্রয়োগ করবে। ঝুঁকি নেওয়ার কোনো সুযোগ নেই।তিনি বলেন, এখন আর মোটিভেশন করার সুযোগ দেওয়া যাবে না। যে মানবে না তাকে আইনের আওতায় আনা হবে। আর রুট লেভেল থেকে পুলিশ কোনো তথ্য পেলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে অবহিত করবে। সে বিষয়ে আমরা ইতোমধ্যে নির্দেশনা দিয়ে দিয়েছি।

Top