সিটি কর্পোরেশনের বুলড্রেজার চালককে কুপিয়ে জখম
আলোকিত বার্তা:স্ত্রীর পরকীয়ার প্রতিবাদ করাকে কেন্দ্র করে দুলাভাই দেলোয়ার হোসেন দিপুকে রামদা দিয়ে কুপিয়ে রক্তাক্ত করেছে শ্যালক ও তাদের সহযোগী সন্ত্রাসীরা।গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টায় রহমতপুর বিমানবন্দর গেটের পূর্ব পাশে এ ঘটনা ঘটে।স্থানীয়রা আহত কে উদ্ধার করে তাৎক্ষণিক বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল গুরুতর অবস্থায় ভর্তি করেন।আহত দীপু কাশিপুর কলস গ্রামের আবুল হাসেমের ছেলে এবং খুলনা সিটি কর্পোরেশনের বুলড্রেজার চালক।
আহতের স্বজনরা জানান, গত ২০০০ সালে দিপুর সাথে রহমত পুর চাঁদপাশা এলাকার আব্দুস সালামের মেয়ে সাথী আক্তার এর পারিবারিকভাবে বিবাহ বন্ধন হয়।
বিয়ের কিছুদিন পর থেকে স্ত্রী সাথী মোবাইল ফেসবুকের মাধ্যমে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে।বিষয়টি নিয়ে একাধিকবার পারিবারিকভাবে সাথে কে পরকীয়া থেকে সরে আসতে বলা হলেও সাথী কোনভাবেই ছাড়ছে না।একের পর এক পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ছে।২০১৯ সালে চট্টগ্রামের সর্ণ চাকমা সহ মামুন নামে এক ব্যক্তির সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।দিপু বিষয়টি নিয়ে মোবাইল ফোনে সর্ণ চাকমা এবং মাসুদের সাথে যোগাযোগ করা হলে দিপুকে তারা বিভিন্ন ভয় ভীতি ও প্রাণনাশের হুমকি দেয়।এই মর্মে দিপু কোন উপায় না পেয়ে ২০২০ সালের ২ ফেব্রুয়ারি খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় একটি জিডি করেন, যার জিডি নং ৮২।
এসব বিষয় নিয়ে সাথী আক্তারের ভাই শ্যালক অপু মীরার কাছে বিষয়টি জানালে উল্টো অপু ক্ষিপ্ত হয়ে দিপুকে দেখে নেয়ার হুমকি দেন।এবং সাথী আক্তার কে দিয়ে দিপুর বিরুদ্ধে বরিশাল আদালতে একটি মামলা দায়ের করান।ওই মামলার হাজিরা দিতে খুলনা থেকে গত বৃহস্পতিবার দীপু বরিশাল তার গ্রামের বাড়িতে আসেন। রাত ৯ টার দিকে বাসা থেকে রহমতপুর বাজারের উদ্দেশ্যে রওনা দিয়ে বিমানবন্দর গেটের পূর্ব পাশে আসলে অতর্কিতভাবে অপু ও তার সহযোগী করিম খা, আফসার,সহ৭/৮ জন সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে দিপুকে হত্যার চেষ্টা কুপিয়ে রক্তাক্ত করে।এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনরা জানান।