জেলার বাইরের ব্যক্তিদের বরিশালে আগমন না করার অনুরোধ
পাখি আক্তার:জেলার বাইরের ব্যক্তিদের বরিশালে আগমন না করার অনুরোধ জানিয়েছেন বরিশালের জেলা প্রশাসক (ডিসি) এস এম অজিয়র রহমান।ডিসি বরিশাল ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি পোস্ট দিয়েছেন ডিসি অজিয়র।ওই পোস্টটির পক্ষে এরইমধ্যে বরিশাল জেলার নাগরিকরা বিভিন্ন ধরনের কমেন্টস করেছেন,তারা এ আহ্বানকে সাধুবাদও জানিয়েছেন।এ প্রতিবেদন লেখা অবদি অনেকটা আলোচিত এ পোস্টটি ৭২০ জন শেয়ার করেছেন। এছাড়া কমেন্ট করেছেন ৮৭ জন ও লাইক পেয়েছে ৯৭৮টি।
বৃহস্পতিবার(১৯ মার্চ)রাতে ডিসি অজিয়র রহমান ওই ফেসবুক পেজে জেলার বাইরের ব্যক্তিদের বরিশালে আগমন না করার অনুরোধের বিষয়টি নিশ্চিত করেছেন।করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে বরিশালে বিভাগে প্রায় ৫ শত জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।