অধিক দামে দ্রব্য বিক্রির দায়ে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ৬৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশালে সংঘর্ষের ভিডিও ধারণ করায় আওয়ামী লীগের পেতাত্মা বাবুল মোহরীর নেতৃত্বে দুই সাংবাদিকের ওপর হাম... এক পুলিশ কর্মকর্তা! পুলিশ সম্পর্কে সাধারণ মানুষের নেতিবাচক সব ধারণা পাল্টে দিচ্ছে হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা ফেসবুকের কাঠগড়ায় একজন পুলিশ কর্মকর্তা—অভিযোগের আগে প্রমাণ কোথায়? কুমিল্লার প্রতিটি উপজেলায় গঠিত হবে ধর্ষণ প্রতিরোধ মঞ্চের কমিটি এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি কোটি কোটি টাকা লোপাট চলছে দুদকে অভিয... বরিশালে ডাঃ তহুরার হাতে বলি হলো উদীয়মান উদ্যোক্তা নাজিয়া মাইশা পে ফিক্সেশনের পর তিন মাসের বকেয়া সমন্বয় রোহিঙ্গা ইস্যুতে ঐক্যবদ্ধ চাপের আহ্বান বাংলাদেশের ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তা বরখাস্ত

অধিক দামে দ্রব্য বিক্রির দায়ে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ৬৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


আলোকিত বার্তা:করোনা পরিস্থিতিতে পুঁজি করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রচেষ্টাকে কঠোর হস্তে দমন করার লক্ষ্যে বরিশালে ভ্রাম্যমাণ আদালত চালানো হয়েছে।শুক্রবার(২০ মার্চ)দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.সাইফুল ইসলামের নেতৃত্বে এ আদালত পরিচালিত হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়,নগরের ফরিয়াপট্টিতে বাজার মনিটরিংয়ের সময় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি বিক্রয়কারী তিনটি দোকানে মূল্য তালিকা না থাকা এবং অধিক দামে দ্রব্য বিক্রির দায়ে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ৬৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম বলেন,অভিযানের পাশাপাশি করোনা ভাইরাস নিয়ে উদ্বেগজনক পরিস্থিতির সুযোগ নিয়ে দ্রব্যমূল্য বৃদ্ধি না করা এবং অন্যায্য মুনাফা না করার বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হচ্ছে।

Top